Saturday, June 6, 2026

চলন্ত গাড়িতে গণধর্ষণ! পুলিশি তৎপরতায় ২ অভিযুক্ত গ্রেফতার

Date:

Share post:

এবার চলন্ত গাড়িতে গণধর্ষণ! পুলিশি তৎপরতায় ইতিমধ্যেই ২ অভিযুক্ত গ্রেফতার। জেরায় ধৃতেরা অভিযোগ স্বীকার করেছে বলে জানা গিয়েছে। তাঁদের ২২ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত।

জানা গিয়েছে, রবিবার রাতে চা খেতে বের হয়েছিলেন ওই তরুণী। তখনই তাঁকে নির্যাতন করার অভিযোগ উঠেছে তিন জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযু্ক্তেরা নির্যাতিতার পরিচিত। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় অভিযুক্তের খোঁজ চলছে।

নির্যাতিতার অভিযোগের সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে চা খেতে বার হয়েছিলেন তিনি। প্রগতি ময়দান থানার অন্তর্গত দুর্গাপুর এলাকায় একটি খালি গাড়িতে তাঁকে গণধর্ষণ করা হয়েছে। অভিযুক্তেরা হলেন বিকাশ দত্ত, শ্রীকান্ত, চন্দন গুপ্ত।চন্দন এবং বিকাশকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে পরিবারের লোকেদের সঙ্গে নিয়ে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। গণধর্ষণের আগে তরুণীকে কিছু খাওয়ানো হয়েছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...