Friday, June 26, 2026

ইলেক্টোরাল বন্ড থেকে কত ফেরৎ গেল প্রধানমন্ত্রীর তহবিলে, হিসাব দিল SBI

Date:

Share post:

সুপ্রিম কোর্টের চাপে পড়ে মঙ্গলবারই নির্বাচনী বন্ড (electoral bond) সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনে পেশ করে এসবিআই (SBI)। সেই সঙ্গে হলফনামা আকারে সর্বোচ্চ আদালতেও পেশ করা হয় ১ এপ্রিল ২০১৯ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত সব তথ্য। শুক্রবার ১৫ মার্চ নির্বাচন কমিশন সেই বিস্তারিত তথ্য পেশ করবে। তবে আদালতে এসবিআই-এর পেশ করা তথ্য অনুযায়ী এই সময়কালের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে আর্থিক সাহায্য করতে ২২,২১৭ টি ইলেক্টোরাল বন্ড কেনা হয়েছে। তথ্য পেশ করে এসবিআই চেয়ারম্যান (chairman) দীনেশ কুমার খারা শীর্ষ আদালতে জানান রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক আদালতের নির্দেশ মেনেছেন।

কেন্দ্রের বিজেপি সরকারের ইলেক্টোরাল বন্ড দেশের সর্বোচ্চ আদালতে ‘অসাংবিধানিক’ (unconstitutional) বলে তিরষ্কৃত হওয়ার পরও নির্বাচনের আগে কোনওভাবেই যাতে এর তথ্য প্রকাশিত না হয়, তার জন্য এসবিআই-কে মাঠে নামায়। তথ্য প্রকাশ করতে চারমাস সময় চাইলেও সুপ্রিম কোর্টের (Supreme Court) ধমকে একদিনেই সেই তথ্য পেশ করে এসবিআই। মঙ্গলবার প্রকাশিত সেই তথ্য অনুযায়ী ১ এপ্রিল ২০১৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মোট ৩,৩৪৬টি ইলেক্টোরাল বন্ড কেনা হয়েছে। রাজনৈতিকদলগুলি তার মধ্যে ১,৬০৯টি বন্ড ভাঙিয়ে নিয়েছে। ১২ এপ্রিল ২০১৯ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত কেনা হয়েছে ১৮,৮৭১টি বন্ড। এই সময়ের মধ্যে ভাঙিয়ে নেওয়া হয়েছে ২০,৪২১টি বন্ড। এসবিআই-এর তথ্য অনুযায়ী না ভাঙানো বন্ড ফেরৎ গিয়েছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...