Friday, March 13, 2026

লেনদেনের কারণেই নিমতায় খুন ব্যবসায়ী: জানালেন পুলিশ কমিশনার, ধৃত ২

Date:

Share post:

ভবানীপুরে (Bhawanipore) ব্য়বসায়ী ভব্য লাখানির নৃশংস হত্যাকাণ্ডের পিছনে কারণ ব্যবসায়ীক লেনদেন। বুধবার, লাখানির বাড়ি গিয়ে একথা জানান কলকাতার পুলিশ (Police) কমিশনার বিনীত গোয়েল (Binit Goyel)। জানান, ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে।

সোমবার থেকে নিখোঁজ ছিলেন ভব্য লাখানি। মঙ্গলবার ব্যবসায়ীর স্ত্রী নেহা লাখানি থানায় অভিযোগ দায়ের করেন। এদিন নিমতা থানার অন্তর্গত একটি বাড়ি থেকে ভবানীপুরের ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার করে বালিগঞ্জ থানার পুলিশ (Police)। অভিযোগ, খুনের পর দেহ বস্তাবন্দি করে জলের ট্যাঙ্কের নীচে পুঁতে রাতারাতি সেখানে পাঁচিল তুলে দেন অভিযুক্তেরা। খবর পেয়েই, শিলিগুড়ি থেকে ফিরে সোজা ভবানীপুরের লাখানিদের বাড়ি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে পুলিশ কমিশনার জানান, “থানায় অভিযোগ দায়েরের পরই তদন্ত শুরু হয়। খোঁজ পেয়ে অনির্বাণ গুপ্ত যার সঙ্গে ওই ওষুধ ব্যবসায়ীকে দেখা গিয়েছিল তাকে থানায় ডাকা হয়। এরপর আরও তদন্তের ভিত্তিতে তার সঙ্গী সুমন দাসকে জেরা করা হয়। জেরার মুখে সুমন দাস হত্যার কথা স্বীকার করেন। পরে অনির্বাণ গুপ্তও একথা স্বীকার করে নেন। এরপরই অনির্বাণ গুপ্তর বাড়ি থেকে ওষুধ ব্য়বসায়ী ভব্য লখানির দেহ উদ্ধার করা হয়।“

খুনের কারণ হিসেবে উঠে এসেছে আর্থিক লেনদেনের তত্ত্ব জানান বিনীত গোয়েল। তাঁর কথায়, টাকা লেনদেনের বিষয় কথা বলার জন্য সোমবার দুপুরে অনির্বাণ গুপ্ত ওই ব্যবসায়ীকে ডেকে পাঠান। তিনি পৌঁছলে টাকা পয়সার বিষয় কথা কাটাকাটির মধ্যেই ভব্য লাখানিকে খুন করা হয়। এরপরই দ্বিতীয় ব্যক্তি সুমন দাসকে ডেকে এনে ওই ব্যবসায়ীর দেহ ট্যাঙ্কের নীচে রেখে পাঁচিল তুলে দেওয়া হয়।

এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্ত চলছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত গ্রহণ করেছে হোমিসাইড শাখা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অনির্বাণ গুপ্ত ও সুমন দাসকে। এই ঘটনাটি আগে থেকে পরিকল্পিত বলেও আপাতত মনে হচ্ছে বলেও জানান পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

spot_img

Related articles

জ্বালানি সংকটে ভক্তদের অন্নসেবা বন্ধ বড়মা মন্দিরে, আদ্যাপীঠে বিকল্প ব্যবস্থা

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারত জুড়ে জ্বালানি সংকট। সরাসরি প্রভাব পড়েছে বাংলায়। তমলুকের বর্গভীমা মন্দির থেকে বাগবাজারে মায়ের...

‘কিং’-এর পকেটে টান? টেলর সুইফটের কাছে হার মানলেন এসআরকে!

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’-র মাধ্যমে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার পর, ২০২৬ সালে এসে কিছুটা আর্থিক টানাপোড়েনের...

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? হাইকোর্টে বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশন-রাজ্যের

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? জানতে আলোচনা। সুপ্রিম নির্দেশ হাইকোর্টে ফের SIR-বৈঠক। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের...

কল্যাণী শহরে জর্জ স্কুল অব কম্পিটিটিভ এক্সামসের যাত্রা শুরু, খুশির হাওয়া পড়ুয়া মহলে

রাজ্যের অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত কল্যাণী শহরে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের...