Monday, May 11, 2026

বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, নাম রয়েছে নিতিন গড়কড়ি, অনুরাগ ঠাকুরের

Date:

Share post:

বুধবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকায় নাম রয়েছে দুই কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়ানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের। অন্যদিকে জল্পনার অবসান ঘটিয়ে প্রার্থী হলেন নিতিন গড়করিও। তালিকায় ৭২ জনের নাম থাকলেও বাংলা থেকে কোনও প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি এবার। সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও তাপস রায়কে কোথা থেকে প্রার্থী করা হবে, তা নিয়ে জোর চর্চা চললেও এখনও তাঁদের আসন নিশ্চিত করতে পারেনি বিজেপি, তা স্পষ্ট।

দেশের বেশ কিছু রাজ্যে এখনও আসন সমঝোতা জটে এনডিএ জোট। মঙ্গলবার অমিত শাহের হস্তক্ষেপে শিন্ডে পরিচালিত শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে আসন সমঝোতা হয়। তারপরই বুধবার মহারাষ্ট্রের ২০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। নাগপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিতিন গড়করি। মুম্বাই উত্তর থেকে প্রার্থী হয়েছেন কেন্দ্রের রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

মহারাষ্ট্র ছাড়াও গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরাখণ্ড ও কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির ১ আসনের প্রার্থী ঘোষণা করা হয় এদিন। এর মধ্যে হিমাচল প্রদেশের হামিরপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মন্ত্রী অনুরাগ ঠাকুর। বিজেপি যুবমোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যাঙ্গালুরু দক্ষিণ কেন্দ্র থেকে। প্রবীন বিজেপি নেতা প্রহ্লাদ যোশি প্রতিদ্বন্দ্বিতা করছেন কর্ণাটকের ধারওয়ার থেকে।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...