Saturday, June 6, 2026

কেরালার বিরুদ্ধে ৪-৩ এ জয় পেয়ে খুশি নন হাবাস, কিন্তু কেন ?

Date:

Share post:

গতকাল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দুরন্ত জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। কেরালাকে ৪-৩ গোলে হারায় আন্তোনিও লোপেজ হাবাসের দল। এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে সবুজ-মেরুন। তবে গতকাল ম্যাচে জয় পেলেও, দলের খেলায় খুশি নন বাগান কোচ। যেভাবে ম্যাচে সাদিকু, লিস্টোন কোলাসো, ক্যামিন্সরা গোলের সুযোগ নষ্ট করেছে, তাতেই খুশি হতে পারছেন না হাবাস।

এই নিয়ে ম্যাচের শেষে হাবাস বলেন, “ আমাদের আরও তিন গোল করা উচিত ছিল। জেসন, লিস্টন গোলের ভাল সুযোগ পেয়েছিল। পাশাপাশি আমরা যখন একটানা আক্রমণে ওঠার সময় রক্ষণে অনেক ফাঁকা জায়গা থেকে যাচ্ছিল। প্রতিপক্ষ কাজে লাগাতেই পারত। ছেলেদের বলব, ভবিষ্যতে বিপক্ষকে ফাঁকা জায়গা না দেওয়ার চেষ্টা করতে।” এরপর তিনি আরও বলেন, “ কেরাল ম্যাচ কঠিন হবে জানতাম। উল্টো দিকে একটা ভাল দল। সমর্থকদের প্রচণ্ড চিৎকার। তার উপর, তিনদিন আগেই ডার্বি খেলে লম্বা সফর করে এখানে এসেছি। এই অবস্থায় এরকম একটা ম্যাচ খেলা মোটেই সোজা ছিল না। আমাদের গোলপার্থক্য ভাল আছে ঠিকই। তবু আজকের ম্যাচটা ৪-০ জিততে চেয়েছিলাম। তবে তিন পয়েন্ট পাওয়াটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।“

তবে তিন বিদেশি স্ট্রাইকারই গোলের মধ্যে থাকায় খুশি বাগান কোচ। এই নিয়ে তিনি বলেন, “আমরা অনেক সুযোগ তৈরি করেছি, গোলও পেয়েছি। তিন স্ট্রাইকারেরই গোলের মধ্যে থাকাটা দলের পক্ষে ভাল। কখন কার চোট-আঘাত বা কার্ড-সমস্যা হয় ঠিক নেই। দিমি, জেসন, সাদিকু তিন জনেই ভাল খেলায় আমি খুশি।”

আরও পড়ুন- রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই, ম্যাচের সেরা মুশের

Related articles

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...