Sunday, May 17, 2026

ভারতের খেলতে এসে হে.নস্থার স্বীকার ফুটবলার, থানায় অভিযোগ দায়ের

Date:

Share post:

ভারতে ফুটবল খেলতে এসে বেধরক মার খেলেন আইভরি কোস্টের ফুটবলার দিয়ারাসুবা হাসান জুনিয়র। ঘটনাটি ঘটে কেরলে। অভিযোগ আইভরি কোস্টের ওই ফুটবলারকে তাড়া করে ধরে বেধড়ক মারধর করে একদল দর্শক। সেই ফুটবলারের দাবি, ক্ষিপ্ত জনতা তাঁকে মারধরের পাশাপাশি , বর্ণবিদ্বেষমূলক মন্তব্যও করে তাঁর বিরুদ্ধে। হাসান জুনিয়রকে হেনস্থা করার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি কেরলের মালাপ্পুরামের। সেখানে জনপ্রিয় ‘সেভেন ফুটবল টুর্নামেন্ট’ চলছিল। সেখানেই খেলছিলেন আইভরি কোস্টের ফুটবলার হাসান জুনিয়র। তিনি স্থানীয় জওহর মাভুর ক্লাবের হয়ে খেলছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, নীল টিশার্ট পরা জুনিয়র ভিড়ের মধ্যে ছুটছেন। এক সময় বিপক্ষ ক্লাবের ক্ষিপ্ত সমর্থকরা ধরে ফেলে তাঁকে। এর পরেই এলোপাথাড়ি কিল-চড়-ঘুসি পড়তে থাকে আইভরি কোস্টের ফুটবলারের উপরে। সাদা টিশার্ট পরা একজনকে দেখা গিয়েছে, যিনি যুবককে ক্ষিপ্ত জনতার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছেন । জানা যাচ্ছে , ওই ফুটবলার থানায় অভিযোগ দায়ের করেছেন। সেখানে দাবি করেছেন, কর্নার পেয়েছিল তাঁর দল। কর্নার নিতে যাচ্ছিলেন তখনই তার উপর হামলা হয়। ইতিমধ্যেই পুলিশের তদন্ত শুরু করেছে এই ঘটনার।

আরও পড়ুন- পন্থ হাঁটতে পারবে তো ? দুর্ঘটনার পরে চিকিৎসকে প্রশ্ন ছিলো ঋষভের মায়ের




Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...