Tuesday, June 23, 2026

কপালে গুরুতর আঘাত, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাসপাতালে ছুটলেন অভিষেক!

Date:

Share post:

গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কপাল ফেটে রক্তারক্তি কাণ্ড। দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital)ভর্তি করান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটলো তা এখনও স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে আঘাতের কথা জানানো হয়েছে এবং সকলকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করতে অনুরোধ করা হয়েছে।

সূত্রের খবর সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের অনুষ্ঠান থেকে ফেরার পথে রাসবিহারীর কাছে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন মমতা। যদিও অসমর্থিত সূত্র জানাচ্ছে বাড়িতেই পড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই এই দুর্ঘটনা। রাত ৮ টার কিছু সময় পরে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে সাড়ে বারো নম্বর ভিআইপি কেবিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা চলছে। ইতিমধ্যেই পরিবারের লোকজন সহ মন্ত্রী পরিষদের সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন। এস SSKM এ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও পৌঁছেছেন।


Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...