Wednesday, May 13, 2026

দেশের ১৫১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে SUCI, ঘোষিত হল প্রার্থী তালিকা

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election। 2024) দামামা বেজে গেছে। একে একে প্রার্থী তালিকা প্রকাশ করছে সব রাজনৈতিক দল। বৃহস্পতিবার SUCI এর তরফে রাজ্যের ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হল। পাশাপাশি সারা দেশে মোট ১৫১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে বলেও এসইউসিআই-এর তরফে এদিন জানানো হয়েছে।

রাজ্যের একমাত্র দল হিসেবে তৃণমূল কংগ্রেস একসঙ্গে ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে রবিবার। এরপর দ্বিতীয় দল হিসেবেই SUCI রাজ্যের সব আসনে প্রার্থী দিচ্ছে। বাম কংগ্রেস জোট-জট এখনও কাটেনি, এই অবস্থায় বৃহত্তর বাম ঐক্যের ডাক দিয়ে এসইউসিআই রাজ্যের সব আসনেই প্রার্থী ঘোষণা করল। ভোটের মুখে একাধিক কর্মসূচি আর আন্দোলনের কথা বললেও প্রার্থী খুঁজে বের করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে বামফ্রন্টকে। কংগ্রেসের অবস্থা আরও খারাপ। এই অবস্থায় কলকাতার প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক প্রভাষ ঘোষ (Prabhash Ghosh)। তিনি বলেন সিপিএম সবসময় কংগ্রেসের সঙ্গে থাকতে চায়, তাই বৃহত্তরও বাম ঐক্যের উপর আঘাত হানছে। এই প্রসঙ্গে সীতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাটের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। SUCI জানিয়েছে সিপিএম, আইএসএফের মতো দলের সঙ্গে জোট করছে সেখানে দাঁড়িয়ে তাদের মুখে ধর্মনিরপেক্ষতার কথা মানায় না। এর পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রে ১৫১টি আসনে প্রার্থীর কথাও ঘোষণা করেন তিনি।


Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...