Tuesday, June 23, 2026

হাঁকডাক করেও ডায়মন্ড হারবার থেকে পালিয়ে গেলেন নওশাদ

Date:

Share post:

বাংলায় একটা বহুল প্রচারিত প্রবাদ আছে, “যে মেঘ গর্জায় সে বর্ষায় না…!” লোকসভা ভোটের আগে যা আইএসএফ নেতা তথা ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকির জন্য বিশেষ ভাবে প্রযোজ্য। অনেক আগে থেকেই নওশাদ বলে আসছিলেন, তিনি ডায়মণ্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে লড়বেন। অভিষেককে হারানোর ওপেন চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। কিন্তু হাঁকডাক করেও ডায়মন্ড হারবার থেকে পালিয়ে গেলেন নওশাদ।

আইএসএফ-এর প্রাথমিক প্রার্থী তালিকায় সেই ডায়মন্ড হারবার কেন্দ্রই নেই। বৃহস্পতিবার ৮ আসনে আইএসএফপ্রার্থী দিচ্ছে বলে ঘোষণা করেছে। সেই ৮ আসনের মধ্যে নেই ডায়মন্ড হারবারের নাম। বামেদের সঙ্গে আলোচনার পর ডায়মন্ডহারবার কেন্দ্রটি সিপিএমের জন্যই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব। রাজনৈতিক মহল মনে করছে, ডায়মন্ড হারবারে অভিষেককে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব বটে, আর সেটা বুঝেই পালিয়ে গেলেন নওশাদ। এখন যাদবপুর যাদবপুর করে লাফাচ্ছেন।

আইএসএফ-এর তরফে যে ৮ আসনে তারা লড়বেন বলে জানিয়েছে, তার মধ্যে রয়েছে মথুরাপুর, শ্রীরামপুর, উলুবেড়িয়া, মুর্শিদাবাদ, বসিরহাট, বারাসত, যাদবপুর ও মালদা দক্ষিণ। যাদবপুরের ক্ষেত্রে আবার তারা একটি শর্ত দিয়েছে সিপিএমকে, ত হল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী হলে, তারা প্রার্থী দেবে না। কিন্তু বামফ্রন্টের তরফে আজ প্রাথমিকভাবে যে ১৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যাদবপুরে বামেদের হয়ে লড়বেন সিপিআইএম-এর তরুণ নেতা সৃজন ভট্টাচার্য। ফলে যাদবপুরে লড়ছে আইএসএফ! এবং সেখানে নওশাদ-ই দাঁড়াতে পারেন।


 

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...