Friday, June 26, 2026

এগিয়ে বাংলা, বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগে গুজরাটকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ

Date:

Share post:

পিছিয়ে মোদি, এগিয়ে মমতা। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুজরাটকে ছাপিয়ে গেল বাংলা (West Bengal)। চলতি মাসে সব থেকে বেশি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দেশের মধ্যে বাংলা দ্বিতীয় হয়েছে। নবান্ন (Nananna) সূত্রে জানা গিয়েছে, দেশের সব রাজ্যকে জল জীবন মিশন প্রকল্পের কাজে গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। সেইমতো মার্চ মাসের শুরু থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে দেশের সব রাজ্য। চলতি মাসে কেন্দ্রের দেওয়া রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ সাধনের ক্ষেত্রে দেশের মধ্যে বাংলা দ্বিতীয় স্থানে রয়েছে। পিছনে পড়ে গিয়েছে নরেন্দ্র মোদির গুজরাট, বিজেপি শাসিত ত্রিপুরা, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলি।

কেন্দ্রের রিপোর্ট বলছে, চলতি মাসের ১ তারিখ থেকে ১১ মার্চ পর্যন্ত দেশের মধ্যে সব থেকে বেশি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দিয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। তারপরেই রয়েছে বাংলা। এখানে রাজ্য সরকার ১ থেকে ১১ মার্চের মধ্যে ১ লক্ষ ৪৩ হাজার ১৩৬টি বাড়িতে পানীয় জলের সংযোগ দিয়েছে। ৩৯ হাজার ৪৬৬টি বাড়িতে জল পৌঁছে তামিলনাড়ু তৃতীয় স্থানে রয়েছে। ৩৬ হাজার ৯৯৫টি বাড়িতে জল পৌঁছে অসম চতুর্থ স্থান দখল করেছে। ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলি পরে রয়েছে।এরাজ্যে বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনা প্রথম স্থানে রয়েছে। ১৩ দিনে এই জেলায় ৩১ হাজার ৯৫২টি বাড়িতে জল পৌঁছে দেওয়া গিয়েছে। ১৩ হাজার ৬৭৬টি বাড়িতে জল পৌঁছে পূর্ব বর্ধমান দ্বিতীয় স্থান দখল করেছে। উত্তর ২৪পরগনা তৃতীয় স্থানে রয়েছে। এই জেলায় ১১হাজার ৮৩৫টি বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে অধিকাংশ জেলায় এই প্রকল্পের কাজ শেষ করাই নবান্নের লক্ষ্য। কিছু জায়গায় জমিজটে প্রকল্পের কাজে গতি হারিয়েছিল। সেই সমস্যা মিটে গিয়েছে। প্রতিটি জেলাতেই তাই কাজের গতি বেড়েছে।জল জীবন মিশন প্রকল্পের শুরু থেকে বাংলায় এখনও পর্যন্ত ৭৯ লক্ষ ৩৬ হাজার ৫৯০টি বাড়িতে জল পৌঁছে গিয়েছে। মোট ১ কোটি ৭৫ লক্ষ ৯ হাজার ৬২৯টি বাড়িতে সংযোগ দেওয়ার টার্গেট নেওয়া হয়েছিল। টার্গেটের কাছাকাছি রাজ্য পৌঁছে গিয়েছে। নদিয়া জেলায় প্রায় ৮০ শতাংশ বাড়িতে পানীয় জল পৌঁছে গিয়েছে। পশ্চিম বর্ধমানে ৬৩, উত্তর ২৪ পরগনায় ৫৭ শতাংশ বাড়িতে জল পৌঁছে গিয়েছে। পূর্ব মেদিনীপুরে ৫ লক্ষ ২২ হাজার ৫৭৬ ও পশ্চিম মেদিনীপুরে ২ লক্ষ ৮৯ হাজার ৯২৩টি বাড়িতে পানীয় জল পৌঁছে গিয়েছে। ঝাড়গ্রামে ১ লক্ষ ১০ হাজার ৭৯৭টি বাড়িতে জল দেওয়া হয়েছে।


Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...