Tuesday, March 3, 2026

আসন ভাগাভাগি নিয়ে সমস্যা, গেরুয়া ষড়যন্ত্রে পবনের বিরুদ্ধে ‘যুদ্ধঘোষণা’ চন্দ্রবাবুর!

Date:

Share post:

দিনকয়েক আগেই শাসকদল ওয়াইএসআর কংগ্রেসকে (YSR Congress) হারাতে নীতি-আদর্শ বিসর্জন দিয়ে বিজেপির (BJP) হাত শক্ত করেছিলেন চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। পাশে থাকতে এগিয়ে এসেছিল জনসেনাও (Jana Sena)। এরপর একে অপরের সঙ্গে হাত মিলিয়ে অন্ধ্রপ্রদেশে সরকার (Andhra Pradesh) গঠনের লক্ষ্যে তোড়জোড় শুরু করে দিয়েছলেন দলের উচ্চপদস্থ নেতারা। কিন্তু লোকসভা নির্বাচনের মুখে সেই স্বপ্নই এবার বড়সড় ধাক্কা খেল। বিপদে একে অপরের পাশে দাঁড়ালেও ভোট যে বড় বালাই! আর সেই ভোট যুদ্ধে একে অপরকে টেক্কা দেওয়ার চক্করে একেবারে যুদ্ধপরিস্থিতি তৈরি হল চন্দ্রবাবুর রাজ্যে।

লোকসভার পাশাপাশি একইসময়ে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। আর সেই লক্ষ্যেই পুরনো সমস্ত কথা ভুলে বিজেপির হাত ধরে লোকসভার বৈতরণী পার করতে চেয়েছিল চন্দ্রবাবু নাইডু ও অভিনেতা পবন কল্যাণের দল। এতদিন সবকিছু ঠিকঠাক চললেও লোকসভার আসন সমঝোতা হওয়ার পর প্রকাশ্যে চলে এল টিডিপি ও জনসেনার কোন্দল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দক্ষিণের এই রাজ্যে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে চন্দ্রবাবু নাইডুর দলের কর্মী সমর্থকরা অন্ধ্রপ্রদেশের একাধিক প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। পাশাপাশি জনসেনা প্রধান পবন কল্যাণের কুশপুতুল জ্বালানো থেকে শুরু করে একেবারে পার্টি অফিসে ঢুকে তাণ্ডবের মতো ঘটনায় উত্তাল রাজনীতি। তবে বিরোধীদের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে আঞ্চলিক দলগুলিকে কাজে লাগিয়ে ফায়দা তোলার চেষ্টায় কেন্দ্রের মোদি সরকার। সে হরিয়ানাই হোক বা হিমাচল একেবারে প্ল্যানমাফিক তাস সাজিয়ে জোট প্রার্থীদের মধ্যে অশান্তি পাকিয়ে নিজেদের একক সরকার গঠনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। এবার অন্ধ্রপ্রদেশও সেই তালিকা থেকে বাদ গেল না। আসন্ন লোকসভা নির্বাচনে অন্ধ্র প্রদেশে ২৫ আসনের মধ্যে টিডিপি ১৭, বিজেপি ৬ এবং জনসেনা ২ আসনে লড়ার ঘোষণা করা হয়।

তবে লোকসভা নয় বিধানসভায় আসন ভাগাভাগি নিয়েই চরমে উঠেছে অশান্তি। ১৭৫ আসনের মধ্যে টিডিপি লড়তে চায় ১৪৪ টিতে, জনসেনা ২১ টি এবং বিজেপি ১০ টিতে। এর মধ্যে বৃহস্পতিবার আচমকাই ঘোষণা করা হয় পিথাপুরম বিধানসভায় প্রার্থী হতে চলেছেন জনসেনা প্রধান পবন। এরপরই অশান্তি চরমে ওঠে। টিডিপি নেতৃত্বের দাবি কোনওভাবেই ওই আসন জনসেনাকে ছাড়া যাবে না। যাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

spot_img

Related articles

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...

রঙের উৎসব জাত-ভাষা-ধর্ম দেখে না, দোলের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা অভিষেকের

দোল-হোলি মানেই রঙের উৎসব। আর রং জাতপাত-ধর্ম-ভাষা কোনও কিছুতেই থেমে থাকে না। এই বিশেষ দিনে সকলকে দোল ও...