Thursday, June 11, 2026

লোকসভা ভোটের কারনে কি দেশের থেকে সরছে IPL ? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন , তারপরই শুরু ২০২৪ আইপিএল। আসন্ন লোকসভা ভোটের কারণে আইপিএল-এর প্রথম ভাগের সূচি ঘোষণা হয়েছে, এখনও বাকি দ্বিতীয় ভাগের সূচি। দ্বিতীয় ভাগের সূচি ঘোষণা করা হবে লোকসভা ভোটের দিনক্ষনের পর। কারণ নির্বাচন কমিশন ভোটের সূচি ঘোষণা হওয়ার পরই আইপিএল-এর দ্বিতীয় সূচি ঘোষণা করবে বিসিসিআই। আর এরই মধ্যে উঠে এল এক বড় জল্পনা। মনে করা হচ্ছে দেশের থেকে সরতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই নিয়ে এক বোর্ড কর্তা বলেন, “ নির্বাচন কমিশন শনিবার ভোটের নির্ঘণ্ট জানাবে। তারপর ভারতীয় ক্রিকেট বোর্ড ঠিক করবে আইপিএল দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কি না। তবে কিছু বোর্ড কর্তা ইতিমধ্যেই দুবাই চলে গিয়েছেন। আইপিএলের দ্বিতীয় ভাগের ম্যাচগুলি দুবাইয়ে করা সম্ভব কি না তা দেখতে গিয়েছেন তাঁরা।” সূত্রের খবর, আইপিএলের দলগুলি ইতিমধ্যেই ক্রিকেটারদের পাসপোর্ট চেয়েছে।

২২ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৪ আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত ২১টি ম্যাচের সূচি ঘোষণা করেছে। ২২ মার্চ থেকে আইপিএল শুরু হবে। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। ৭ এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে। সেদিন দু’টি ম্যাচ রয়েছে। তারপরের ম্যাচগুলি কোথায় হবে, তা বোর্ড এখনও জানায়নি।

আরও পড়ুন- আইপিএল-কে সার্কাসের সঙ্গে তুলনা করলেন নাইটদের তারকা বোলার মিচেল স্টার্ক

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...