Thursday, June 25, 2026

অলিম্পিক্সের জাতীয় শিবির থেকে বহিষ্কার করা হল অচিন্ত্যকে, কিন্তু কেন?

Date:

Share post:

শৃঙ্খলাভঙ্গের দায়ে অলিম্পিক্সের জাতীয় শিবির থেকে বহিষ্কার করা হয়েছে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনাজয়ী অচিন্ত্য শিউলিকে। জানা যাচ্ছে, রাতে মহিলাদের হস্টেলে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন তিনি। সেই কারণে শাস্তি দেওয়া হয়েছে তাঁকে।এমনটাই জানা যানাচ্ছে এক সর্বভারতীয় সংবাদসংস্থা।

সেই সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, মহিলাদের হস্টেলে রাতে ঢোকার চেষ্টা করেছিলেন অচিন্ত্য। সেই সময় এক নিরাপত্তারক্ষী তাঁকে দেখতে পান। তিনি সেই ঘটনার পুরো ভিডিও করেন। অচিন্ত্যকে আটকানো হয়। সেই ভিডিও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) ও এনআইএস পাতিয়ালার এগজিকিউটিভ ডিরেক্টর বিনীত কুমারের কাছে পাঠানো হয়। ভিডিওতে যথেষ্ট প্রমাণ থাকায় আলাদা করে কোনও তদন্ত কমিটি তৈরি করা হয়নি। এই নিয়ে ভারতীয় ভারোত্তোলক সংস্থার এক আধিকারিক সংবাদ ওই সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেন, “এমন বিশৃঙ্খলা একেবারেই মেনে নেওয়া যায় না। অচিন্ত্যকে সঙ্গে সঙ্গে শিবির ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।” জানা যাচ্ছে, শুক্রবারই নাকি শিবির ছেড়ে চলে গিয়েছেন অচিন্ত্য। আর এর ফলে এবারের অলিম্পিক্সে নামার সম্ভাবনা শেষ হয়ে গেল অচিন্ত্যের।

আরও পড়ুন- ২২ মার্চ থেকে শুরু আইপিএল, কারা থাকছেন ধারাভাষ্যে?

 

২০২২ সালের কমনওয়েলথ গেমসে ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছিলেন অচিন্ত্য। এরপর চোট পান তিনি। চোট সারিয়ে আবার অনুশীলন শুরু করেছিলেন অচিন্ত্য । কিন্তু শৃঙ্খলাভঙ্গের দায়ে অলিম্পিক্সের জাতীয় শিবির থেকে বহিষ্কার করা হল তাকে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...