Monday, May 4, 2026

দেড় ঘণ্টায় পৌঁছবেন সিকিম, চলতি মাসেই ফের শুরু বিমান পরিষেবা

Date:

Share post:

গরমের ছুটিতে যারা সিকিম যাওয়ার জন্য মনস্থির করেছেন বা ভাবনাচিন্তা করছেন, তাদের জন্য সুখবর। প্রায় ৬ মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে সিকিমের বিমান পরিষেবা। আবারও সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে সিকিমের পাকিয়াং (Pakyong) বিমানবন্দরে। কলকাতা-সিকিম ও দিল্লি-সিকিমের মধ্যে চলবে এই বিমান। সব ঠিকঠাক থাকলে ৩১ মার্চ থেকেই শুরু হয়ে যাবে এই বিমান পরিষেবা।

গরমকালে যারা সিকিম বেড়াতে যেতে চান তাঁদের আর শিলিগুড়িতে নামতে হবে না। সরাসরি কলকাতা থেকে বেসরকারি বিমান সংস্থার বিমানে চলে যেতে পারবেন সিকিম। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) তরফে জানা গিয়েছে, কলকাতা থেকে সিকিম পর্যন্ত প্রত্যেকদিন বিমান চললেও, দিল্লি থেকে সিকিম পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন চলবে বিমান। ৭৮ আসন বিশিষ্ট দুটি বিমান চালাবে স্পাইস জেট (Spice Jet)।

সকাল ৮টা ৫ মিনিটে কলকাতা থেকে উড়বে এই বিমান। ৯টা ৩৫ মিনিটে সিকিমের পাকিয়াং বিমানবন্দরে পৌঁছবে। আবার বেলা ১০টা ৩০ মিনিটে পাকিয়াং থেকে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে কলকাতা পৌঁছবে ওই বিমান। অন্যদিকে, দিল্লি থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে ছেড়ে সিকিমে পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। আবার দুপুর ১টা ১০ মিনিটে সিকিম থেকে ছেড়ে দিল্লি বিমানবন্দরে বিকেল ৪টা ১০ মিনিটে পৌঁছবে ওই বিমান। পরিবর্তী সময়ে পরিষেবা আরও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।

এর আগে ২০১৮ সালে এই রুটে বিমান পরিষেবা চালু করেছিল স্পাইস জেট। অক্টোবরে সিকিমে বিরাট প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে পড়ে গোটা এলাকার জনজীবন। পাকিয়াং-এর বিমানবন্দরটি পাহাড়ের ওপরে হলেও ভূমিকম্পের জেরে তার গার্ডওয়াল ভেঙে পড়ে। সিকিমের পরিস্থিতি ছয়মাসে অনেকটাই স্বাভাবিক। বিমানবন্দরকেও আবার আগের পরিস্থিতিতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এবার তাই বিমান পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া-র তরফে।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে