Tuesday, May 12, 2026

রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়, সোমবারই দায়িত্ব হস্তান্তর

Date:

Share post:

রাজ্যের সুপারিশ মেনেই রাজ্যের নতুন ডিজি নিয়োগ নির্বাচন কমিশনের। লোকসভা নির্বাচনের আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পরই রুটিন প্রক্রিয়া হিসাবে জাতীয় নির্বাচন রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে দেয়। রাজ্যের মুখ্যসচিবের পক্ষ থেকে তিনজন আইপিএস আধিকারিকের নাম পাঠানো হয় নতুন ডিজি পদের জন্য। তাঁদের মধ্যে থেকে রাজ্য পুলিশের হোম গার্ডের ডিজি বিবেক সহায়কে নতুন ডিজিপি হিসাবে বেছে নেয় জাতীয় নির্বাচন কমিশন। সোমবারই ভবানী ভবনে রাজীব কুমারের হাত থেকে দ্বায়িত্বভার তুলে নেবেন বিবেক সহায়।

অন্যদিকে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে রাজীব কুমারকে তাঁর পুরোনো পদে ফিরিয়ে নিয়ে যাওয়া হল। রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব পদে তাঁকে দ্বায়িত্ব দেওয়া হল। রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি মনোজ মালব্যর মেয়াদ শেষ হওয়ার পরই এই এডিজি পদ থেকে সরিয়ে তাঁকে রাজ্য পুলিশের ডিজি পদে আনা হয় রাজ্য সরকারের তরফে। তাঁকে সরিয়ে দেওয়ার জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশের পরই রাজ্যের মুখ্য সচিব ভগবতীপ্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী নবান্নে বৈঠকে বসেন। তার পরেই রাজ্য সরকারের তরফে তিনজন শীর্ষ পুলিশ কর্তার নাম কমিশনের কাছে পাঠানো হয়। রাজ্যের তরফ থেকে তিন আইপিএস বিবেক সহায়, সঞ্জয় মুখোপাধ্যায় ও রাজেশ কুমারের নাম পাঠানো হয় ডিজির পদের জন্য। তার মধ্যে থেকে প্রথম নামটিই বেছে নিয়ে বিবেক সহায়কে দ্বায়িত্বে আনে জাতীয় নির্বাচন কমিশন।

 

Related articles

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের (State Police)। সাসপেন্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার ভারপ্রাপ্ত...

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...