Monday, March 16, 2026

স্বাস্থ্য প্রকল্পে অনলাইনে নাম নথিভুক্তকরণের সময়সীমা বাড়াল রাজ্য

Date:

Share post:

রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের স্বাস্থ্য প্রকল্পের সুবিধা দিতে অনলাইনে নাম নথিভুক্তির সময়সীমা বাড়াল রাজ্য। আগে এই সময়সীমা ছিল ৩১ জানুয়ারি। দ্বিতীয় পর্যায়ে ১ লা এপ্রিল থেকে আরও এক দফা নাম নথিভুক্তকরণের সুযোগ মিলবে বলে রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা জারি করেছে।

নির্দেশিকায় অর্থদফতর জানিয়েছে, এখনও অনেক কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মী আবেদন করে উঠতে পারেননি। তা‌ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত নাম নথিভবুক্তিকরণের প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে। সরকারি স্বাস্থ্য প্রকল্প থেকে যাঁরা পরবর্তীকালে বেরিয়ে এসেছিলেন তাঁদের নতুন করে অনলাইনে নাম নথিভুক্ত করার জন্যও ১ এপ্রিল থেকে ২০২৫-এর ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

সরকারি স্বাস্থ্য প্রকল্পে নাম নথিভুক্ত না-থাকলে মাসিক বেতন বা পেনশনের সঙ্গে নির্দিষ্ট হারে চিকিৎসা ভাতা পাওয়া যায়। স্বাস্থ্য প্রকল্পে নথিভুক্ত কর্মীদের মধ্যে যাঁদের কাছে ম্যানুয়াল কার্ড আছে, তাঁদের নাম অনলাইনে ফের নথিভুক্ত করে ডিজিটাল সার্টিফিকেট নিতে বলা হয়েছে। এজন্য আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ডিজিটাল সার্টিফিকেটে ওই সময়ের মধ্যে আধার নম্বরও দিতে হবে। এটা করতে হবে সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের নথিভুক্ত পরিবারের সদস্যদের। স্বাস্থ্য প্রকল্পের সুবিধা প্রাপকদের এখন চিকিৎসা খরচের বিল অনলাইনে পেশ করতে হয়। কিন্তু অনলাইনে নথিভুক্ত নন এমন অনেক সুবিধা প্রাপক ম্যানুয়াল বিল পেশ করেছেন। সেগুলির নিষ্পত্তির সময়সীমা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। তবে ২০২২ সালের ১ জুলাইয়ের আগে চিকিৎসা হলে তবেই এক্ষেত্রে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- বালুরঘাটে নির্বাচনী প্রচারে ঝো.ড়ো ব্যাটিং অভিষেকের, জনতার উপচে পড়া উচ্ছ্বাস

spot_img

Related articles

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...