Wednesday, May 13, 2026

দিনহাটায় বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযানে তুলকালাম, বনধ প্রত্যাহার তৃণমূলের

Date:

Share post:

দিনহাটায় জোর করে অশান্তি পাকাবার চেষ্টা বিজেপির। এদিন এসপি অফিস ঘেরাও করার নামে পুলিশের সঙ্গে বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়েন গেরুয়া কর্মী সমর্থকেরা। পুলিশের ব্যারিকেড ভেঙে তাঁরা এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি রণক্ষেত্র আকার নেয়। আজ দুপুরে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। প্রশাসন গোটা পরিস্থিতি থেকে নজর রাখছে। তবে এর মাঝেই এদিন দুপুর দুটো নাগাদ সোশ্যাল মিডিয়ায় বনধ প্রত্যাহারের কথা জানিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তিনি জানান বনধ তৃণমূল সরকারের সংস্কৃতি নয়।

লোকসভা ভোটের মুখে নিশীথের ‘গুণ্ডাগিরিতে’ অশান্ত দিনহাটা! ঘটনার সূত্রপাত গতকাল রাত থেকে। আক্রান্ত দিনহাটার এসডিপিও ধীমান মিত্র ও দিনহাটা থানার দুই পুলিশ। এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রায় দশ জন কর্মী আহত হন বলে অভিযোগ। এমনকি নিজের কনভয় থেকে নেমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের দিকে নিশীথ প্রামাণিক তেড়েও যান বলে অভিযোগ। মঙ্গলবার রাতে দিনহাটার পাঁচমাথা মোড়ে বেশ কয়েক ঘন্টা থেকে তান্ডব চালায় বিজেপি কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত দিনহাটায় বুধবার ২৪ ঘণ্টা বনধের ডাক দেয় তৃণমূল কংগ্রেস। তবে চারটের পর বন্ধ তুলে নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। উদয়ন গুহ ফেসবুকে জানান এই বনধে সর্বাত্মক সাড়া মিলেছে। কিন্তু জনজীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই কথা মাথায় রেখেই প্রত্যাহারের সিদ্ধান্ত।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...