Monday, May 11, 2026

প্রোমোটারকে ১ কোটি টাকা জরিমানা, বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ আদালতের

Date:

Share post:

হাওড়ার একটি বেআইনি নির্মাণের ঘটনায় প্রোমোটারকে ১ কোটি টাকা জরিমানার নির্দেশ দিল আদালত। এরই পাশাপাশি আগামী তিনমাসের মধ্যে ওই আবাসনের বাসিন্দাদের আবাসন খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাি কোর্টের বিচারপতি অমৃতা সিনহা।এমনকী,আবাসনটি ভেঙে ফেলার নির্দেশও দিয়েছেন বিচারপতি।২ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে। তাঁর আগে প্রোমোটারকে আদালতে জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।

জানা গিয়েছে, হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেনে অনুমোদন ছাড়াই তৈরি হয়েছিল একটি পাঁচতলা আবাসন। শুধু তাই নয় সেই আবাসনটির প্রত্যেকটি ফ্ল্যাট ৩০ থেকে ৪০ লক্ষ টাকা দরে বিক্রি করে দেয় প্রোমোটার। নির্মাণটিকে কেন্দ্র করে মামলা দায়ের হয়। অভিযোগ, মামলা চলাকালীনই একতলা থেকে সেটিকে পাঁচ তলায় রূপান্তরিত করে দেন প্রোমোটার।বুধবার মামলার শুনানিতে গার্ডেনরিচের প্রসঙ্গ উত্থাপন করে বিচারপতি বলেন, ‘আদালত এতদিন নরম ছিল তাই এই ধরনের ঘটনা ঘটেছে। যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাতে আদালত আর কোন বেআইনি নির্মাণকে রেয়াত করবে না।’

আবাসনের বাসিন্দারা এদিন আদালতের কাছে এক বছর সময় চান। কিন্তু সেই আবেদনও খারিজ করে দিয়েছেন বিচারপতি।এদিন তিনি বলেন, ‘আপনারা নিজেদের প্রশ্ন করুন এখন যদি গোটা বেআইনি নির্মাণটি ভেঙে পড়ে তাহলে আপনাদের কি অবস্থা হবে? আদালত নির্দেশ দেওয়ার আগে নিজেরাই ওই আবাসন ঠিক খালি করে দিন।’

 

 

Related articles

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...