Wednesday, May 13, 2026

আজ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামছে ভারতীয় দল , প্রতিপক্ষ আফগানিস্তান

Date:

Share post:

আজ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে কখনও পৌঁছয়নি ভারত। গ্রুপ ‘এ’-তে ইগর স্টিম্যাচের দল রয়েছে তিন নম্বরে। স্বপ্নপূরণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার গভীর রাতে নতুন মিশনে নামছে ভারত। সুনীল ছেত্রীদের সামনে আফগানিস্তান। যাদের বিরুদ্ধে গত এক দশকে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ভারত। এই লড়াইয়ের আগে চিন্তায় রয়েছেন স্টিমাচ। কারণ, প্র্যাকটিসে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সাহাল আব্দুল সামাদ। সূত্রের খবর, প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে ভারতীয় তারকা। সাহালের চোটের খবরে ক্ষুব্ধ মোহনবাগান। জাতীয় দলে গিয়ে কেন আশিক কুরুনিয়ন, সাহালরা চোটের কবলে পড়েন, তা নিয়ে প্রশ্ন তুলছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।

আফগানদের বিরুদ্ধে তাঁকে খেলানোর ঝুঁকি হয়তো নেবেন না ক্রোয়েশীয় কোচ। আফগানিস্তান তুলনামূলকভাবে কমজোরি দল (কাতার ও কুয়েতের বিরুদ্ধে মোট ১২ গোল হজম) হলেও তাদের হেড কোচ অ্যাশলে ওয়েস্টউড আবার ভারতীয় ফুটবলের চেনা মুখ। বেঙ্গালুরু এফসি, এটিকে, পঞ্জাবে কোচিং করানো ব্রিটিশ কোচ বড় বাধা হতে পারেন সুনীল-গুরপ্রীতদের সামনে।

এশিয়ান কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন লড়াই। তার উপর প্রতিকূল পরিবেশে খেলতে হচ্ছে। আভার উচ্চতা এবং তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে পাঁচ দিন আগে এসেছে ভারতীয় দল। কিন্তু সুনীলকে ভাবাচ্ছেন তাঁর প্রাক্তন কোচ। ওয়েস্টউডের প্রশিক্ষণে বেঙ্গালুরুতে অনেক সাফল্য পেয়েছেন সুনীল। এই ভারতীয় দলের প্রায় সকলেই চেনেন ব্রিটিশ কোচ।

এই নিয়ে সুনীল বলছিলেন, ‘‘ওয়েস্টউড কতটা ভাল কোচ সেটা আমরা জানি। ওর কোচিংয়ে একটা দল হিসেবেই খেলবে আফগানিস্তান। ওয়েস্টউডের কাজের ধরন জানি। ওরা আগ্রাসী ফুটবলই খেলবে। তবে আমরা নিজেদের নিয়েই বেশি ভাবছি। সৌদি আরবের এক প্রান্তে রয়েছি আমরা। এশিয়ান কাপে যা হয়েছে সেটা ভুলে ঘুরে দাঁড়াতে হবে। কাজটা সহজ নয়। কিন্তু আমাদের করে দেখাতে হবে।”

স্টিমাচের মুখেও সেই ওয়েস্টউড। সুনীলদের কোচ বলছেন, ‘‘অ্যাশলে আমাদের অধিকাংশ ছেলেকেই ভাল চেনে। এই ম্যাচের জন্য এশিয়ান কাপের পর থেকেই তৈরি হচ্ছে ওরা। আভায় এসে ওরা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, শিবির করেছে। শুরুর ম্যাচগুলোর থেকে আফগানিস্তান এখন অনেক ভাল দল। কিন্তু আমাদের তিন পয়েন্ট পেতে হবে।’’ আফগান ডিফেন্ডার হারুন আমিরিও বিভিন্ন ভারতীয় ক্লাবে খেলেছেন। রক্ষণে তিনিও হতে পারেন সুনীলদের কাঁটা। ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে ম্যাচ সরাসরি দেখা যাবে ডিডি স্পোর্টসে।

আরও পড়ুন- হঠাৎ তিন পয়েন্ট মুম্বইকে, ফেডারেশনের সিদ্ধান্তে চাপে মোহনবাগান

 

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...