Saturday, May 16, 2026

২৮ নম্বর ওয়ার্ডের ইফতারে বিরাট চমক! সুদীপ-কুণালদের পাশে শোভন-বৈশাখী

Date:

Share post:

রমজান মাসে বিভিন্ন জায়গায় চলে ইফতার পার্টি। এই ইফতারের মাধ্যমে জনসংযোগ করেন রাজনৈতিক নেতৃত্ব। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেই ইফতারের আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ২৮ নম্বর ওয়ার্ডেও সেখানকার কাউন্সিলর অয়ন চক্রবর্তীর (Ayan Chakraborty) উদ্যোগে ইফতার পার্টির আয়োজন হয়। আর সেখানেই বিরাট চমক। কলকাতা উত্তরের তৃণমূল (TMC) প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee), তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh),  কাউন্সিলর অয়ন চক্রবর্তীদের (Ayan Chakraborty) পাশাপাশি উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায় (Shubhan Chatterjee) এবং অবশ্যই তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ৩৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সচিন সিং, শ্রেয়া পাণ্ডে-সহ অন্যান্যরা।

ইফতার পার্টিতে গার্ডেনরিচ বহুতল বিপর্যয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কার্যত ডেপুটি মেয়র অতীন ঘোষের সুরেই কথা বলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন। নাম না করে তিনি বলেন, কোনও ওয়ার্ডে এই ধরনের বিপর্যয় ঘটলে তার দায় এড়িয়ে যেতে পারেন না স্থানীয় কাউন্সিলর। শোভনের কথায়, ১০টা প্রাণ আমরা ফেরাতে পারব না। কাউন্সিলর কেমন মানুষ বা তিনি কী ব্যবসা করেন সেটা বিষয় নয়, কিন্তু তাঁর এলাকায় কী হচ্ছে সেটা তাঁকে জানতেই হবে। কলকাতার বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ হচ্ছে বলে অভিযোগ করেন শোভন। গার্ডেনরিচের ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন প্রাক্তন মেয়র। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই দক্ষ প্রশাসকের ভূমিকা পালন করেন। কোনও বেনিয়মকে তিনি প্রশ্রয় দেন না। সুতরাং, কোথাও অসুবিধা হলে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর পরামর্শ নেওয়ার কথাও বলেন শোভন।






Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...