Friday, May 15, 2026

ভোট এগিয়ে আসতেই উস্কানি ভারতীর, সন্দেশখালিতে ফের অশান্তি

Date:

Share post:

নির্বাচনের আগে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে বিজেপি নেতৃত্ব যে শুধু সন্দেশখালিকেই আশ্রয় করেছে তার প্রমাণ আরও একবার মিলল শুক্রবার। নির্বাচনে বাংলায় কোনও ইস্যুতেই রাজ্য সরকারের প্রতিপক্ষ হিসাবে দাঁড়াতে না পেরে এবার সন্দেশখালিই যেন রাজ্য বিজেপির একমাত্র ইস্যু। শুক্রবারও বিজেপি নেত্রী ভারতী ঘোষ এলাকায় গিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাইকোর্টের নির্দেশ মতো শুক্রবার সন্দেশখালির জেলিয়াখালিতে যান বিজেপি নেত্রী ভারতী ঘোষ ও মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র। দুই নেত্রী পৌঁছেই এলাকার মহিলাদের ঘর থেকে বেরিয়ে বিক্ষোভে সামিল হওয়ার ইন্ধন দেন। লাল কাছারি এলাকায় একটি মিছিলের আয়োজন করা হয়। এলাকা থেকে গ্রেফতার তৃণমূল নেতার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ক্রমশ জমায়েত থেকে অশান্তি ছড়ানো শুরু হতেই তৎপর হয় পুলিশ।

এলাকায় পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পুলিশ। পুলিশের অস্থায়ী ক্যাম্পে লিখিত অভিযোগ জানানোর আবেদন করা হয়। পুলিশের আশ্বাসেই বিক্ষোভ শান্ত হয়। যেখানে সাধারণ মানুষের অভিযোগ শুনতে পুলিশের ক্যাম্প এখনও রয়েছে সেখানে বারবার বিক্ষোভের ঘটনা শুধুমাত্র বিজেপি নেতৃত্ব এলাকায় গেলেই দেখা যাচ্ছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...