Monday, May 18, 2026

আরসিবির বিরুদ্ধে একাই ৪ উইকেট, ম্যাচ শেষে মুস্তাফিজুরের প্রশংসায় চেন্নাই অধিনায়ক

Date:

Share post:

গতকাল আইপিএল -এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ৬ উইকেটে জেতে চেন্নাই সুপার কিংস। সৌজন্যে মুস্তাফিজুর রহমান। চার ওভারে মাত্র ২৯ রান দিয়ে নেন চার চারটে উইকেট। একাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপ ও মিডল অর্ডার গুঁড়িয়ে চেন্নাইকে ম্যাচ জিতিয়েছেন মুস্তাফিজুর।

শুক্রবার শুরুতে ব্যাট করতে নেমে দুরন্ত ছন্দে ছিলেন ফ্যাফ ডুপ্লেসি । প্রথম কিছু ওভারে বেধড়ক মারতে থাকেন তিনি। সেই সময়ই মুস্তাফিজুরকে বল করতে ডাকেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ। প্রথম ওভারেই দুই উইকেট। এখান থেকেই উইকেট হারাতে থাকে আরসিবি। তবে মুস্তাফিজুরের বোলিংই লড়াইয়ে ফেরায় ধোনিদের। ফলে ম্যাচের সেরাও হন বাংলাদেশি ফাস্ট বোলার।

 

মুস্তাফিজুরের বলে আউট হয়েছেন ডপ্লেসি, বিরাট কোহলি, ক্যামেরুন গ্রিনদের মতো তারকারা। তাঁর বোলিং দক্ষতায় ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে সিএসকে-র হাতে। উদ্বোধনী ম্যাচে এমন পারফরম্যান্স করে ১২০ ফ্যান্টাসি পয়েন্ট পান বাংলাদেশি পেসার। তাতে ফ্যানটাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হাতে ওঠে। আর ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন মুস্তাফিজ। ফলে মোট দুই লক্ষ টাকা জিতেছেন তিনি।

মুস্তাফিজুরের প্রশংসা করেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ম্যাচের শেষে তিনি বলেন, ‘প্রথম ২-৩ ওভার এলোমেলো হলেও পরে খেলা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। বিশেষ করে মুস্তাফিজু্রে ওভার থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সত্যি বলতে ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ম্যাক্সওয়েল ফ্যাফ ডু প্লেসি আউট হওয়াতে আমরা স্বস্তি পাই। পরের পাঁচ-ছয় ওভার আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পেরেছি।’

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে বেঙ্গালুরু। জবাবে মাত্র ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই। রুতুরাজ ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচেই জয় পেলেন। পাশাপাশি মুস্তাফিজুর ফের একবার নিজেকে প্রমাণ করলেন।

আরও পড়ুন- দীর্ঘ ১৫ মাস পর মাঠে নেমে আবেগে ভাসলেন পন্থ, জানালেন মনের কথা

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...