Wednesday, June 17, 2026

গ্রেফতারিকে আদালতে চ্যালেঞ্জ কেজরির; আবগারির টাকা বিজেপিতেই যাওয়ার দাবি আপের

Date:

Share post:

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ অরবিন্দ কেজরিওয়াল। বেআইনিভাবে গ্রেফতারি ও হেফাজতে নেওয়ার পাল্টা দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা করেন তিনি শনিবার। দ্রুত শুনানির আবেদন করা হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে। পাশাপাশি দিল্লি আবগারি মামলায় গ্রেফতার হওয়া শরৎচন্দ্র রেড্ডির প্রসঙ্গ তুলে দাবি করা হয় আবগারি নীতিতে দুর্নীতি হয়ে থাকলে তার সমস্ত টাকা বিজেপির খাতে গিয়েছে।

বিজেপি বিরোধী দলগুলির পক্ষ থেকে শনিবার দাবি করা হয়, যে মামলায় গ্রেফতার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে সেই মামলা অনেক পুরোনো। নির্বাচনের আগে গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বলে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। এই পরিস্থিতিতে শনিবার ইডি-র গ্রেফতারিকে বেআইনি (unlawful) দাবি করে ফের মামলা দায়ের কেজরিওয়ালের। দ্রুত শুনানির আবেদন করা হলেও ২৪ মার্চ বিশেষ আদালতে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

পাশাপাশি এদিন আপ (AAP) নেত্রী অতসি দাবি করেন, ওষুধ প্রস্তুতকারক সংস্থার কর্ণধার শরৎচন্দ্র রেড্ডিকে যখন গ্রেফতার করা হয়েছিল তিনি দাবি করেছিলেন কেজরিওয়ালকে চেনেন না। তারপর তিনি বিজেপির ইলেক্টোরাল বন্ড তহবিলে বিরাট অঙ্কের টাকা দেন। এর কয়েকমাস পরে তিনি নিজের বয়ান সম্পূর্ণ বদল করে কেজরিওয়ালের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরছেন। আর দেখা যাচ্ছে তারপরই তিনি জামিন পেয়ে যাচ্ছেন। এর থেকে স্পষ্ট বিজেপির তহবিলে টাকা দিলেই তদন্ত থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হচ্ছে।

Related articles

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...