Tuesday, February 24, 2026

অন্যরকম দোল, রঙের উৎসবে সবাইকে নিয়ে সামিল ঋতুপর্ণা-মিমি

Date:

Share post:

দোলের দিনটা অন্যদিনের থেকে একেবারে অন্যরকম কাটে বাঙালির। তার থেকে ব্যতিক্রম নন তারকারাও। দোল উৎসবে অনেক তারকাকেই এমনভাবে দেখা যায় যেমন আর পাঁচটা দিন দেখা যায় না। ঠিক যেমন এই দোলে দেখা গেল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তিনি নিজের লেক গার্ডেন্সের বাড়িতেই ছিলেন। কিন্তু সেই বাড়ির চেহারাটাই এদিন বদলে গিয়েছিল।

দোলের দিনটা ঋতুপর্ণা সেনগুপ্ত সবার সঙ্গে আনন্দ করে কাটাতে পছন্দ করেন। এই দোলেও তিনি সবার জন্য নিজের বাড়িতে দোল উৎসবের আয়োজন করেছিলেন। সেখানে রঙ খেলার সঙ্গে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। যোগ দিয়েছিলেন তাঁর ইউনিটের সহকর্মীরা। ভালবাসার মানুষদের সঙ্গে কাটালেন তিনি।

অন্যদিকে বাংলায় ভোটের আবহাওয়া থাকলেও তার থেকে অনেক দূরে অভিনেত্রী মিমি চক্রবর্তী। দোলের দিন প্রার্থীরা যখন তাঁদের এলাকায় এলাকায় ঘুরে পালন করছেন বসন্ত উৎসব, তখন নিজের বাড়িতেই দোল খেলায় মাতলেন মিমি। সঙ্গী অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। বন্ধুদের সঙ্গে বাড়ির ব্যালকনিতে দোল খেলার ছবিও শেয়ার করেছেন তিনি।

spot_img

Related articles

প্রকাশিত জেইই মেইন ২০২৬-এর দ্বিতীয় পত্রের ফলাফল, নজর কাড়ল বাংলার পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে প্রকাশিত হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জেইই মেইন ২০২৬-এর জানুয়ারি সেশনের দ্বিতীয় পত্রের...

ISF-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত বামেদের: নওশাদের সঙ্গে বৈঠক বিমান-সেলিমের, বুধে আসন রফা

জোটের মুখ রক্ষায় একজন বিধায়কই আছেন বিধানসভায়। কংগ্রেস আগেই হাত ছেড়েছে। সেই কারণে আইএসএফ-কে আর হাত ছাড়া করতে...

ভারতের হারের মধ্যেই চিন্তা বাড়াল হরমনপ্রীতের চোট

টি২০ সিরিজ জয়ের পর একদিনের সিরিজের শুরুতে হার ভারতের মহিলা(India Women) দলের। অস্ট্রেলিয়ার(Australia W vs India W) বিরুদ্ধে...

অপ্রত্যাশিত তুষারপাত, বরফে ঢাকল সান্দাকফু

দার্জিলিং (Darjeeling) জেলার সান্দাকফু (Sandakfu) এলাকায় সোমবার গভীর রাত থেকে তুষারপাত (snowfall) শুরু হওয়ায় হঠাৎ করেই বদলে গিয়েছে...