Wednesday, May 13, 2026

নিটের প্রস্তুতি নিতে গিয়ে আত্মহত্যা, কোটায় ফের পড়ুয়া মৃত্যু!

Date:

Share post:

ডাক্তার হওয়ার স্বপ্ন চোখে উত্তরপ্রদেশ থেকে রাজস্থানের কোটায় (Kota, Rajasthan)গেছিল ২০ বছরের উরুজ (Uruj)। কিন্তু স্টেথোস্কোপ কানে রোগী দেখার আগেই পোস্টমর্টেম টেবিলে পৌঁছে গেল তাঁর নিথর দেহ। আত্মঘাতী পড়ুয়া চোখের জলে ভাসিয়ে গেল পরিবারকে। কিন্তু কেন এই চরম পদক্ষেপ, উত্তর নেই কারোর কাছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার অন্যতম ‘কোচিং হাব’ এই কোটায় চলতি বছরে ছাত্র মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭। চিন্তায় অভিভাবকরা।

উত্তরপ্রদেশের কনৌজ জেলার বাসিন্দা ছিলেন উরুজ বছর দুই আগে নিটের প্রস্তুতি নিতে কোটায় গিয়ে পড়াশোনা শুরু করেন। জওহরনগর এলাকার যে বাড়িতে ভাড়া থাকতেন পড়ুয়া মঙ্গলবার সেই বাড়ি থেকেই উদ্ধার হয় উরুজের ঝুলন্ত দেহ। সকাল থেকেই ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। মা বাবার সন্দেহ হওয়ায় সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করেন। বাড়ির মালিক জানতে পেরে দরজা ধাক্কা দিলেও উরুজ সাড়া দেননি। পরে পুলিশ এসে ঝুলন্ত দেহ উদ্ধার করে। মেলেনি কোনও সুইসাইড নোট।তাহলে কি পড়াশোনার ‘অমানুষিক’ চাপ নিতে না পেরে আত্মঘাতী পড়ুয়া নাকি অন্য কিছু? ২০২৩ সালেও ২৯ জন ছাত্র আত্মহত্যা করেছিলেন কোটায়। ২০২২ সালে সেই সংখ্যাটা ছিল ১৫। চলতি বছরের প্রথম ৩ মাসেই ৭ জনের মৃত্যু হয়েছে। রাজস্থান সরকারের তরফে পড়ুয়াদের উপর মানসিক চাপ কমানোর জন্য কোচিং সেন্টারগুলিকে বিভিন্ন পদক্ষেপ করার কথা বলা হলেও তাতে যে বিশেষ লাভ হয়নি তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট।

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...