Friday, May 15, 2026

তৈরি হল থিম সং! এবার ফিল্মি কায়দায় প্রচারে ঝড় তুলবেন কাকলি

Date:

Share post:

নির্বাচনী প্রচারে কে কীভাবে চমক দিতে পারে এখন যেন তারই টক্কর চলছে। প্রচারের ক্ষেত্রে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। এর মধ্যে ব্যতিক্রম নন বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। একেবারে ফিল্মি কায়দায় প্রচারে ঝড় তুলতে চলেছেন তিনি।

বারাসত লোকসভা কেন্দ্রের চতুর্থবারের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের প্রচারে তৈরি হয়েছে ‘থিম সং’, যার নাম ‘বার বার চারবার, বারাসতের অহংকার কাকলি ঘোষ দস্তিদার’৷ টলিউডের প্রখ্যাত মিউজিক ডিরেক্টর সুশান্ত মজুমদার ওরফে পুচে এবং বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহ সভাপতি সোহম পালের হাত ধরে তৈরী হয়েছে এই গান৷ এক্ষেত্রে উল্লেখ্য, গানের লেখক সোহম পাল নিজেই৷

ইতিমধ্যেই গানটি ঘুরছে তৃণমূল নেতা কর্মীদের মোবাইলে মোবাইলে। আগামী দিনে গানটি বাজবে বারাসাত লোকসভা নির্বাচনী ক্ষেত্রের আনাচে কানাচে এমনটাই দাবি দলীয় কর্মীদের। ‘থিম সং’ এর বিষয়বস্তু উন্নয়ন। গানের শুরুতেই থাকছে ‘বার বার চারবার, বারাসতের অহংকার কাকলি ঘোষ দস্তিদার’। মূলত নির্বাচনী প্রচারেকে আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গানে উল্লেখিত হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের অবদানের কথা। অন্ধকারাচ্ছন্ন বারাসত শহরকে সবুজ, আলোকিত শহরে পরিণত করেছেন তিনি। পাশাপাশি বারাসতের জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর, প্রত্যেক বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, সড়কের উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে স্কলারশীপের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো সহ কোনো ক্ষেত্রই উপেক্ষিত হয়নি এই গানে । কাকলি ঘোষ দস্তিদারের ৫ বছরের উন্নয়ন থরে থরে গানের মধ্যে সাজানো হয়েছ। বিগত ১৫ বছর ধরে মানুষের সেবা করে আসছেন কাকলি। ২০ বছরের লক্ষে এবার তার প্রচারকে আরও আকর্ষণীয় করে তুলতে এই থিম সং সে মানুষের মধ্যে সাড়া ফেলবে এটা বলাই বাহুল্য।

আরও পড়ুন- প্রচারে বিধিভঙ্গের অভিযোগ জুন-ইউসুফের বিরুদ্ধে, সরব বিজেপি-কংগ্রেস

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...