Saturday, May 16, 2026

চড়বে পারদ, রাজ্যে জারি লু সতর্কতা! বড় আপডেট দিল IMD 

Date:

Share post:

ঝড় বৃষ্টির মাঝেই রাজ্যে তাপপ্রবাহের (Heat wave) সতর্কতা জারি করলো মৌসম ভবন। IMD এর তরফে জানানো হয়েছে চলতি মাসেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন রাজ্যে আবহাওয়ার গতিপ্রকৃতিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। ভ্যাপসা গরমে বিপর্যস্ত বাংলা। দক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তি। এবার লু-এর (Heatwave alert) সতর্কতা জারি করল হাওয়া অফিস (IMD)।

আবহাওয়া দফতর বলছে দেশের বিভিন্ন রাজ্যে বাড়বে গরম। ইতিমধ্যেই গুজরাটের ভুজে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস, রাজকোটে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস, আকোলায় ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ওয়াশিমে ৪১.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে পারদ। চলতি মাসেই চরম তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। আজ ও আগামিকাল মারাঠওয়াড়া এবং মধ্য মহারাষ্ট্রের বিভিন্ন অংশে রাতে গরম বাড়তে পারে। আগামী সপ্তাহে ছত্তিশগড়, রাজস্থান, গুজরাত, বিহার, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় লু বইবে। বাংলায় প্রবল বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও তাতে মোটেই নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। চলতি সপ্তাহের মধ্যেই ৪০ ডিগ্রি ছুঁতে পারে বাংলার তাপমাত্রা। বিশেষ করে পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া ও বর্ধমানে ৪০-৪১ ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি হবে। চৈত্রের চাঁদিফাটা রোদে পুড়বে দক্ষিণবঙ্গ।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...