Monday, February 23, 2026

বেআইনি নির্মাণ নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির সাংবাদিক বৈঠকের মাঝে মেয়রের ফোন

Date:

Share post:

সপ্তাহখানেক আগেই গার্ডেনরিচে নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে ১২ জনের। তখনই জানা যায় সেটি বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল। ঘটনাস্থলে অদূরেই বাড়ি অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের।তিনি কলকাতা পুরসভার ৭৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বৃহস্পতিবার শহরের বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। তারই মাঝে অশোকবাবুকে ফোন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফোনে মেয়রের সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতির মিনিট তিনেক কথা হয়।

মেয়র তাকে জানান, যে বেআইনি নির্মাণের কথা তিনি বলছেন, সেগুলি বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল।কলকাতা পুরসভা সেই বাড়িগুলি চিহ্নিত করে ভাঙার কাজ শুরু করেছে। পুরসভা যথাসাধ্য চেষ্টা করছে সেগুলি চিহ্নিত করার।টেলিফোনেই ফিরহাদের কাছে অশোকবাবু জানতে চান, ১২ বছর আগে বামফ্রন্ট চলে গিয়েছে। এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন,  কর্পোরেশন বেআইনি নির্মাণ ভেঙে যাওয়ার পর, সেটাকে সংস্কার করে ফের তার ওপরে বহুতল ওঠে। শহরের সব জায়গায় একই চিত্র। কোটি কোটি টাকার বিনিময়ে বেআইনি নির্মাণের কারবার চলছে।

অশোকবাবুর আরও অভিযোগ করেন,  শুধু গার্ডেনরিচ নয়, গোটা শহরেই এই ধরনের বেআইনি নির্মাণ চলছে। কোটি কোটি টাকার বিনিময়ে অবৈধ নির্মাণের কাজ হচ্ছে।বেআইনি নির্মাণের নেপথ্যে সিন্ডিকেট চক্রেরও অভিযোগ তোলেন তিনি।প্রাক্তন বিচারপতি মেয়রকে জানান, তাঁর এলাকাতেই বেআইনি নির্মাণ হয়ে চলেছে। অথচ প্রশাসন কিছুই করছে না। ফোনে তিনি বলেন, তুমি এসো আমার বাড়িতে। ছাদে নিয়ে গিয়ে দেখাব গলির মধ্যে কী ভাবে পাঁচ তলা বাড়ি গজিয়ে উঠেছে। মেয়র তার সঙ্গে দেখা করবেন বলে জানান।

 

spot_img

Related articles

প্রয়াত ফেলানি বসাক: এক অধ্যায়ের অবসান

যে আন্দোলন ঘুরিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের চাকা, তার মূল সঙ্গী ফেলানি...

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...

আগুন রুখতে কড়া বনদফতর! ডুয়ার্সের ৯ কিমি রাস্তা এবার ‘নো স্মোকিং জোন’

ফাল্গুনের শুরুতেই ডুয়ার্সের জঙ্গলে বাড়ছে দাবানলের শঙ্কা। বসন্তের হাওয়ায় শুকনো পাতার স্তূপে একটি ছোট আগুনের ফুলকিও যে কোনও...

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...