Saturday, May 16, 2026

পাহাড়ে EVM-VVPAT পৌঁছতে বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের

Date:

Share post:

কোথাও বুথ পাহাড়ে, কোথাও প্রত্যন্ত অঞ্চলে। ভোট দিতে প্রায় ৬ কিলোমিটার পথ হাঁটতে হয়। কোথাও প্রায় ১০ কিলোমিটার হেঁটেই প্রত্যন্ত পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। রাজ্যের একদম উত্তরের প্রত্যন্ত অঞ্চলের বুধগুলিতে EVM-VVPAT পৌঁছতে বিশেষ ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। ওয়াটার প্রুফ ব্যাগে (Waterproof Bag) ভরে সেগুলি পাঠানো হচ্ছে পাহাড়ি বুথে।

আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের কোলে তিনটি বুথ- বক্সা দুর্গ, চুনাবতি ও আদামা। এই তিনটি বুথ মিলিয়ে প্রায় ২০০০ ভোটার রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে যদি উচ্চতা দেখা যায় তাহলে প্রায় তিন হাজার ফিট উঁচুতে রয়েছে এই তিনটি বুথ। এই ভোটকেন্দ্রগুলিতে পৌঁছতে বিস্তর ঝক্কি পোহাতে হয় ভোট কর্মীদের। তার সঙ্গে ভোটকর্মীরা সামনাসামনি হোন পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার। সেখানে অনবরত এবং বিভিন্ন সময়ে বৃষ্টির ফলে ভোটের জন্য প্রয়োজনীয় ইভিএম এবং ভিভিপ্যাট (EVM-VVPAT) ক্ষতিগ্রস্ত হওয়ায় সম্ভাবনা দেখা যায়।

এবারে এই প্রথম রাজ্যে অভিনব উদ্যোগ নিল ইলেকশন কমিশন। তাই উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক এবং জেলা নির্বাচনী আধিকারিক আর বিমলার দিকে। ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য বিশেষ ওয়াটারপ্রুফ ব্যাগের (Waterproof Bag) ব্যবস্থা করে দিলেন তাঁরা। এতে ভোটার সরঞ্জাম নিয়ে যাওয়া যাবে বৃষ্টির মধ্যেও খুব সহজে।

আলিপুর দুয়ারের এই বুথগুলির মতো পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে সারা উত্তরাখণ্ডে অনেক বুথ রয়েছে। ফলে এখানেও একই রকম প্রাকৃতিক সমস্যা দেখা যায়, তাই সেখানে আগে থেকেই এই ওয়াটার প্রুফ ব্যাগে ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়া হয়। এর ফলে শুধুমাত্র ভোটকর্মীরাই উপকৃত হবেন না, তার সঙ্গে এখানকার প্রায় ২০০০ ভোটারও উপকৃত হবেন।






Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...