Friday, June 5, 2026

সিএএ চালু হতেই ওড়িশায় কাজ করতে গিয়ে আক্রান্ত বাংলার শ্রমিকরা

Date:

Share post:

ওড়িশায় কাজ করতে গিয়ে রীতিমতো মারধর খেলেন বাংলার শ্রমিকরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভিডিও বার্তায় তারা সাহায্যের আবেদন জানিয়েছেন। রীতিমতো আতঙ্কিত তারা। আসলে বাংলা থেকে প্রচুর শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে যান। ওড়িশাতেও তেমনি প্রচুর শ্রমিক কাজ করতে গিয়েছিলেন। কিন্তু তাদের ধরে ধরে পেটানো হচ্ছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, ওড়িশার ভদ্রকে কাজ করতে গিয়েছিলেন বাংলার শ্রমিকরা। তাদের শারীরিক নিগ্রহ করা হয়েছে। তারা বাংলায় কথা বলায় সম্প্রতি স্থানীয় বিজেপি কর্মীরা তাদের বাংলাদেশি বলে সন্দেহ করেন। এরপরই তাদের কাছে ভোটার কার্ড দেখতে চাওয়া হয়। সেই তথ্য তারা দেখালেও, সেটি ভুয়ো বলে ধারণা করা হয়। এরপরই তাদের ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়েছে বলে শ্রমিকরা অভিযোগ করেছেন। পরিস্থিতি এমনই যে তাদের পালিয়ে আসতে বাধ্য করা হচ্ছে।ওয়াকিবহলমহলের মত, দেশে সিএএ চালু হতেই এভাবে আক্রান্ত হচ্ছেন শ্রমিকরা। ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত তথ্য তারা দেখালেও তাদের মারধর করা হয়েছে। তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হয়েছে। এবার ওড়িশা প্রশাসন এই ঘটনায় কী ব্যবস্থা নেয় সেটাও দেখার। তবে এভাবে ভিন রাজ্যের শ্রমিকদের পেটানের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল একেবারে চরমে উঠেছে। সব মিলিয়ে এই ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগের। সেই নিরিখে শ্রমিকদের একাংশের মধ্যেও এনিয়ে উদ্বেগ ছড়িয়েছে।






Related articles

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...