Sunday, May 10, 2026

নজরে মেঘালয়-অসম! ভোটের মুখে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

আর কয়েকদিন বাদেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। এবার তৃণমূলের (Tmc) নজরে অসম (Assam) ও মেঘালয় (Meghalaya)। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলিই জোরকদমে প্রচার শুরু করেছে। এবার নির্বাচনী প্রচারে ঝড় তুলতে অসম এবং মেঘালয়ের প্রার্থীদের জন্য প্রচার কর্মসূচির তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার দলের তরফে বিজ্ঞপ্তি জারি একথা জানানো হয়েছে।

প্রথম পর্যায়ে প্রচারকদের তালিকায় রয়েছেন হেভিওয়েট ব্যক্তিত্বরা। উত্তর পূর্বের দুই রাজ্যেই প্রচারকদের তালিকায় রয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্ৰেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছে মানস রঞ্জন ভূঁইয়া, মুকুল সাংমা, চার্লস পাইনগ্রোপ, জেমস লিংডোহ, রুপা এম মারাক, মিজানুর রহমান কাজী-সহ মোট ৪০ জন।


একইসঙ্গে, অসমের তৃণমূল প্রার্থীদের প্রচার তালিকায় রয়েছেন, ডেরেক ও’ব্রায়েন, রিপুন বোরা, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ, বাবুল সুপ্রিয়, মনোজ তিওয়ারি, সিদ্দিকুল্লা চৌধুরী, বীরবাহা হাঁসদা, সায়নী ঘোষ এবং অদিতি মুন্সির নাম।

Related articles

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...

চন্দ্রনাথের খুনি ভিনরাজ্যের: উত্তরপ্রদেশের পরে বালি থেকে মিলল জোরালো সূত্র

আততায়ীদের ফেলে যাওয়া গাড়ির সূত্র ধরে এবার নতুন সূত্র চন্দ্রনাথ রথের খুনের তদন্তকারীদের হাতে। একদিকে উত্তরপ্রদেশ থেকে ভিন...

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...