Friday, April 3, 2026

ব্যর্থ অভিনেতার হতাশা থেকেই রাজনীতিতে গায়ের জ্বালা মেটাচ্ছে হিরণ”! তোপ দেবের

Date:

Share post:

এবার লোকসভা নির্বাচনে অন্যতম নজরকাড়া কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এই আসনে সম্মুখ সমরে তৃণমূলের তারকা প্রার্থী দেব আর বিজেপির হিরণ! দেব এই কেন্দ্রের দু’বারের সাংসদ। এবার হ্যাট্রিকের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি। আবার হিরণও কম যান না। তিনি খড়গপুর সদরের বিধায়ক। একইসঙ্গে পুরভোটে জয়ী কাউন্সিলর। ফলে ঘাটালে লড়াই এবার সেয়ানে সেয়ানে।

এদিকে প্রচারে ঝাঁজ বাড়াতে দেবকে উদ্দেশ্য করে অনেক আগে থেকেই আক্রমণ শানিয়ে চলেছেন হিরণ চট্টোপাধ্যায়। দুর্নীতি থেকে ব্যক্তি আক্রমণ, কোনও কিছুই বাদ দিচ্ছেন না বিজেপি প্রার্থী হিরণ। প্রথমে কিছুদিন চুপ থাকলেও বা বিশেষ পাত্তা না দিলেও এবার পাল্টা জবাব দিতে শুরু করেছেন দেব!

প্রচারের ফাঁকে একটি সাংবাদিক বৈঠকে হিরণ তাঁকে বারবার যে আক্রমণ করেছেন সেটাকে উদ্দেশ্য করে দেব বলেন, ”আমার সৌজন্যকে দুর্বলতা যেন না ভাবে। হিরণ বারবার আমাকে যেভাবে আক্রমণ করছে তাতে এভাবে ঘাটালে কোনও দিন ও জিততে পারবে না। এত নীচে নেমে ভোটে জেতা যায় না। এখানে জিততে গেলে ভালোবাসা দিয়েই জিততে হবে।”

এখানেই শেষ নয়। হিরণের টলিউড কেরিয়ার নিয়ে কটাক্ষ করে দেব বলেন, ”জেতার জন্য যে মানুষ কত নীচে নামতে পারে! হিরণের কোথাও একটা সমস্যা আছেই। ও আমার থেকে একটু সিনিয়র হতে পারে, তবে খুব সম্ভবত টলিউডে দুজনের কেরিয়ার একসঙ্গেই শুরু হয়েছিল। কিন্তু এখন আমি একটা জায়গায় পৌঁছে গেলেও ও সেটা পারেনি। সেই আক্ষেপটা হয়তো এখন অকথা – কুকথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে।”

দেব ফের জানান, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই ফের নির্বাচনে দাঁড়িয়েছেন। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ভেবেই তিনি ফের নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন। এবং ঘাটাল মাস্টার প্ল্যান হবেই।

আরও পড়ুন- জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো ট্যাক্সি, মৃত অন্তত ১০!

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...