Sunday, May 31, 2026

উপনির্বাচনে বরাহনগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা, ভগবানগোলায় রেয়াত হোসেন

Date:

Share post:

লোকসভা নির্বাচনের সঙ্গেই ভাগ্য নির্ধারণ হবে রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের। শুক্রবার সেই দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল। বিশ্ববাংলা সংবাদে যে সম্ভাবনা তুলে ধরা হয়েছিল তা সত্য প্রমাণ করে বরাহনগর কেন্দ্রের প্রার্থী করা হল অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে ভগবানগোলা কেন্দ্রের প্রার্থী হিসাবে রেয়াত হোসেন সরকারের নাম ঘোষণা করা হল।

তৃতীয় দফা লোকসভা নির্বাচনের সঙ্গেই ভগবানগোলায় উপনির্বাচন ৭ মে। এই কেন্দ্রে প্রার্থী হিসাবে বেছে নেওয়া হল মুর্শিদাবাদা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ রেয়াত হোসেনকে। জেলা পরিষদের পাশাপাশি দলের তরফে ভগবানগোলা-১ ব্লকের তৃণমূল সভাপতি পদের দায়িত্বও সামলান। প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরই তাঁর অনুগামীরা তাঁর নামে প্রচার শুরু করে দেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে ভাস্কর সরকারের নাম ঘোষণা করেছে।

অন্যদিকে বরাহনগর কেন্দ্র তৃণমূলের জন্য প্রেস্টিজ ফাইট। কেন্দ্রের বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার জন্য। এই পরিস্থিতিতে দলের প্রতি আস্থাশীল অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্রের জন্য বেছে নিয়েছে তৃণমূল। লোকসভায় প্রার্থী না হতে পেরেও নেতৃত্বের উপর আস্থা রাখার জন্য একজন কর্মী হিসাবে যথেষ্ট নিষ্ঠা দেখিয়েছেন সায়ন্তিকা। তবে এই কেন্দ্রে তৃণমূলের প্রতিপক্ষ বিজেপির সজল ঘোষ, যাঁকে জেতানোর জন্য প্রেস্টিজ ফাইটে মাঠে না থেকেও থাকবেন তাপস রায়।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...