Thursday, May 14, 2026

মাসের অর্ধেক দিন বন্ধ ব্যাংক! এপ্রিলের ছুটির তালিকা দেখে চিন্তায় গ্রাহকরা

Date:

Share post:

এপ্রিল মাসের ছুটির তালিকা ব্যাংক কর্মচারীদের(Bank Holiday List) মুখে হাসি ফোটালেও চিন্তায় রেখেছে গ্রাহকদের। আগামী মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংকের পরিষেবা! বিপাকে পড়তে চলেছেন সাধারণ মানুষ। যদিও এই ছুটির তালিকা সারাদেশের বিভিন্ন উৎসবের কথা মাথায় রেখেই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। প্রতিটি রাজ্যের আঞ্চলিক ছুটির কারণেই হলিডে লিস্ট দীর্ঘ, বলছেন ব্যাংক কর্তারা। যদিও ছুটির জেরে অনলাইন পরিষেবায় বিঘ্ন ঘটবে না বলেই জানানো হয়েছে।

এক নজরে এপ্রিল মাসে ব্যাংক হলিডে-র তালিকা

১ এপ্রিল: বার্ষিক অ্যাকাউন্ট ক্লোজিংয়ের কারণে বন্ধ থাকবে ব্যাংক (ব্যতিক্রম চণ্ডীগড়, সিকিম, মিজোরাম, হিমাচল প্রদেশ, মেঘালয় ও বাংলা)।

৫ এপ্রিল: বাবু জগজীবন রামের জন্মদিন উপলক্ষে তেলেঙ্গানা ও জম্মুতে ব্যাংক বন্ধ থাকবে।

৯ এপ্রিল : গুড়ি পরওয়া, উগাড়ি উৎসব, তেলুগু নববর্ষ, সাজিবু নংমাপানবা, প্রথম নবরাত্র তাই ছুটি থাকবে একাধিক রাজ্যের ব্যাংকে।

১০ এপ্রিল : বোহাগ বিহু, চেইরাওবা, বৈশাখী ও বিজু উৎসব উপলক্ষে ত্রিপুরা, অসম, মণিপুর, জম্মু ও শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে।

১৩ এপ্রিল : দ্বিতীয় শনিবার হিসেবে ব্যাংক এমনিতেই ছুটি থাকবে।

১৫ এপ্রিল : বোহাগ বিহু ও হিমাচল দিবস উপলক্ষে এদিন বন্ধ থাকবে অসম ও হিমাচলপ্রদেশের ব্যাংক।

১৬ এপ্রিল : রামনবমী উপলক্ষে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশে বন্ধ থাকবে ব্যাংক।

২০ এপ্রিল : গরিয়া পুজো উপলক্ষে ত্রিপুরায় ব্যাংক হলিডে।

২৭ এপ্রিল: চতুর্থ শনিবার হিসেবে তাই বন্ধ ব্যাংকের পরিষেবা।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...