Monday, May 4, 2026

ব্রিটিশের সঙ্গী ছিল রাজবাড়ি! ইতিহাস স্মরণ করিয়ে বিজেপিকে তোপ মমতার

Date:

Share post:

“এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা সবাই প্রজা কেউ রাজা নেই। … মিথ্যার আশ্রয় নেবেন না। তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাব। আর তা করলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।“- রবিবার, ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে কৃষ্ণনগরের দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের (Mahua Moitra) প্রচারসভা থেকে বিজেপি প্রার্থীকে নিয়ে তোপ দাগলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ব্রিটিশদের ‘সম্পর্ক’ নিয়ে নরেন্দ্র মোদিকে প্রবল আক্রমণ করেন মমতা।

বাংলায় প্রার্থী দিতে পাচ্ছে না বিজেপি। কৃষ্ণনগরের তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী না পেয়ে অমৃতা রায়কে প্রার্থী করে বিজেপি। আর তাঁকে রাজমাতা বলে প্রচার চালায়। এনিয়ে এদিন গেরুয়া শিবিরকে ধুয়ে দেন তৃণমূল সুপ্রিমো। অমৃতাকে প্রার্থী করায় বিজেপির দৈন্য প্রকাশ পেয়েছে। একই সঙ্গে মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ব্রিটিশদের সখ্যতার ইতিহাস তুলে তীব্র আক্রমণ করেন মমতা (Mamata Banerjee)। এদিন ধুবুলিয়ার সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মীরজাফরকে করে না। সিরাজউদ্দৌলা ভালো না খারাপ তা নিয়ে আমি আলোচনা করছি না। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে-মোদিবাবু আপনি কি ইতিহাস ভুল গেলেন?“

এর পর মমতা তীব্র কটাক্ষ করে বলেন, “এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা সবাই প্রজা কেউ রাজা নেই। যাঁরা যাঁরা রাজা আছেন, তাঁরা গিয়ে রাজপ্রাসাদে থাকুন। সেখানে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। মিথ্যার আশ্রয় নেবেন না। তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাব। আর তা করলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।“



Related articles

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
94 এগিয়ে
বিজেপি
192 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে