Saturday, April 18, 2026

ভোটের পর বিয়ে করলেই সোজা শ্রীঘরে! অসমের মুসলিম ‘সাংসদকে’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী হিমন্তের

Date:

Share post:

যদি বিয়ে করতেই হয়, তাহলে সেটা লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগেই সেরে ফেলুন। লোকসভা নির্বাচন মিটলে বিয়ে (Marriage) করলেই জেলে (Jail) জেতে হবে। নির্বাচন সামনে আসতেই ফের নিজের পুরনো রূপেই ধরা দিলেন অসমের (Assam) মুখ্যম্নত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sharma)। হিমন্তের দাবি, ভোট মিটলেই অসমে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে যাবে। আর তারপরই বহু বিবাহকে ‘বেআইনি’ বলে ঘোষণা করা হবে। সেকারণেই যাদের বহুবিবাহের ইচ্ছে রয়েছে তাঁরা তা লোকসভা ভোটের আগেই সেরে ফেলুন। আর অসমের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা। তবে আচমকা কেন এমন মন্তব্য করলেন হিমন্ত?

AIUDF প্রধান বদরুদ্দিন আজমলকে (Badaruddin Ajmal) এই ভাষাতেই কটাক্ষ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যদিও কেন এমন মন্তব্য করলেন সেই সাফাইও দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। মোদ্দা কথা হল বিতর্কের সূত্রপাত এক কংগ্রেস নেতার মন্তব্য থেকে। অসমের ধুবুরি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তাঁর প্রতিদ্বন্দ্বী বদরুদ্দিন আজমলকে ‘বুড়ো’ বলে কটাক্ষ করেছিলেন। পাশাপাশি তিনি আরও দাবি করেন, মানুষের উন্নয়ন করার মতো শক্তি আজমলের নেই। যার জবাবে আজমল নিজেই বলেন, আমাকে কংগ্রেস প্রার্থী বুড়ো বলছেন। কিন্তু আমি আজও এতটা শক্তিশালী যে চাইলে আরেকটা বিয়েও করতে পারি। আর AIUDF প্রধানের ‘শক্তি প্রদর্শনের’ সেই পন্থাকেই একহাত নিলেন হিমন্ত। আর সেই প্রসঙ্গেই অসমের মুখ্যমন্ত্রী বলেন, আপনি চাইলে লোকসভা ভোটের আগেই বিয়ে সেরে নিন। ভোটের পর আর করতে পারবেন না।

কিন্তু ভোটের পর এমন কী করবেন প্রধানমন্ত্রী? সেই প্রশ্নের উত্তরে হিমন্ত স্পষ্ট জানান, নির্বাচনের পর আমরা অভিন্ন দেওয়ানি বিধি চালু করব। তা চালু হলে বহু বিবাহ নিষিদ্ধ হয়ে যাবে। তখন বিয়ে করতে গেলেই গ্রেফতার হতে হবে। অসমের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আমি যতদূর জানি, ওঁর একজন স্ত্রী আছেন। উনি আরও এক, দুই বা তিনটি বিয়ে করতেই পারেন। কারণ এখনও বহুবিবাহ বেআইনি নয়। কিন্তু লোকসভা নির্বাচনের পরই সেটা ‘বেআইনি’ হয়ে যাবে। তখন তা হাজার বার চেষ্টা করলেও পারবেন না। ইতিমধ্যেই সে রাজ্যে বাতিল করা হয়েছে পৃথক মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ আইন। এবার বহুবিবাহ বন্ধ করতে উঠেপড়ে লাগল অসমের ডবল ইঞ্জিন সরকার।

 

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...