Sunday, March 15, 2026

ডিজিটাল ইন্ডিয়ায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন নির্বাচনী বুথ! চ্যালেঞ্জ কমিশনের

Date:

Share post:

প্রতিটি ভোটার গুরুত্বপূর্ণ, তাই রাজস্থানের মরুভূমি থেকে ত্রিপুরার প্রত্যন্ত দ্বীপেও পৌঁছাতে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission of India)। নির্বাচনকর্মীদের উৎসাহ দিতে সোশ্যাল মিডিয়ায় তাঁদের নায়কের ভূমিকাতেও বসিয়েছে কমিশন। এই প্রত্যন্ত এলাকার ভোটকর্মীদের সঙ্গে কমিশনের যোগাযোগের সহজ মাধ্যম মোবাইল নেটওয়ার্ক। আর বিকল্প আরটি সেট (RT set)। তবে ডিজিটাল ইন্ডিয়ার যুগে আরটি সেটের উপর ভরসা করে কী বিপদকালীন পরিস্থিতি (emergency situation) সামলানোর কথা ভাববেন কমিশন? পুরুলিয়ার ৮৭ বুথের ক্ষেত্রে তাহলে কী সিদ্ধান্ত নেবেন তারা, যেখানে মোবাইলের নেটওয়ার্ক কাজ করে না।

পুরুলিয়ার আড়শা ব্লকের একটা বড় অংশ দীর্ঘদিন ধরে মাওবাদী উপদ্রুত ছিল। ফলে এই এলাকা মোবাইল নেটওয়ার্কের শ্যাডো জোনে (shadow zone)। চাটুহাসা পঞ্চায়েত থেকে অযোধ্যা পাহাড়ের ধানচাটানি গ্রাম, সর্বত্রই ভোটারদের কথা ভেবে নির্বাচনী বুথ করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী ভোটারদের বসতি এলাকার দু কিলোমিটারের মধ্যে নির্বাচনী বুথ থাকতে হবে। ফলে এবার বুথের সংখ্যা বাড়ছে। কিন্তু পুরুলিয়ার মাওবাদী প্রভাবিত অযোধ্যা পাহাড় এলাকা নিরাপত্তার কারণে মোবাইল নেটওয়ার্কের শ্যাডো জোন।

নেটওয়ার্ক শ্যাডো জোনে ৮৭টি বুথ থাকছে। সেই বুথের কর্মীদের যোগাযোগের জন্য ফিরে যেতে হবে সেই পুরোনো যোগাযোগের মাধ্যমে। নিরাপত্তা বা ভোটার, যে কোনও জরুরি প্রয়োজনে তাঁরা নিকটবর্তী সরকারি পরিষেবা বা দফতরের সঙ্গে যোগাযোগ করবেন আরটি সেটের মাধ্যমে। তবে শুধু খবর দেওয়া নেওয়া নয়, পুরুলিয়ার এই সব কেন্দ্রে যোগাযোগও বিশেষ সহজ নয়। মাওবাদী অধ্যুসিত হওয়ায় রাস্তাঘাট অসম্পূর্ণ। কোথাও আবার ঘন জঙ্গল পেরিয়ে পৌঁছাতে হবে বুথে।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...