Thursday, May 7, 2026

”ঝড় হলেই তৃণমূলের পোয়াবারো, ঝেড়ে ফাঁক করে দেবে”! ফের বেলাগাম দিলীপ

Date:

Share post:

দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। কু-কথার অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশন সতর্ক করেছিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে। দলের সর্বোচ্চ নেতৃত্বকেও সতর্ক করেছিল কমিশন। কিন্তু থামার পাত্র নয় দিলীপ। ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। আবার উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগ নিয়েও ফের বিতর্কিত মন্তব্য বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর।

দিলীপ ঘোষের মন্তব্য, ঝড় হলেই তৃণমূলের পোয়াবারো, যা আসবে ঝেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক ওরা চায়, কামাই হবে। আয়লা-আমফানে টাকা এলেও টাকা গেল তৃণমূলের পকেটে। যার বাড়ি ভেঙেছে সে কিছু পেল না, এবার যেন তা না হয়।

আজ, মঙ্গলবার সকালে প্রচারে বেরিয়ে বর্ধমানের বাদামতলা এলাকায় ‘চায়ে পে চর্চা’য় যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে জলপাইগুড়ির বিপর্যয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আরও পড়ুন- বৌবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ!


Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...