Thursday, June 25, 2026

ছত্তিশগড়ের বিজাপুরে যৌথবাহিনীর অভিযান, খতম ৯ মাওবাদী 

Date:

Share post:

মাওবাদী- যৌথ বাহিনীর সংঘর্ষে বড় সাফল্য (Maoists killed by security force in Chhattisgarh)। নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে মৃত ৯ মাওবাদী, উদ্ধার প্রচুর অস্ত্র। এদিন সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলার অন্তর্গত লেন্দ্রা গ্রামের কাছে মাওবাদী বিরোধী অভিযানে মিলেছে সাফল্য।

স্পেশাল টাস্ক ফোর্সের (STF) সদস্যরা জানিয়েছেন এদিন সকালেই গ্রামে মাওবাদীদের জড়ো হওয়ার খবর পুলিশের কাছে পৌঁছয়। এরপরই ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএফ এবং কোবরা বাহিনীর সদস্যদের একটি টিম সেদিকে রওনা দেয়। নিরাপত্তা বাহিনীর অতর্কিতে হামলায় কিছুটা দিশেহারা হয়ে যায় মাওবাদীরা। পরবর্তীতে তাঁরা গুলি চালালে পাল্টা জবাব দেয় যৌথ কাহিনী। কিছুক্ষণ গুলির লড়াই চলার পর সব শান্ত হয়ে যায়। এরপরই ৯ মাওবাদীর দেহ দেখতে পায় বাহিনীর সদস্যরা। অনেক অস্ত্রও উদ্ধার হয়েছে বলে খবর। বস্তার এলাকার বিজাপুর মাওবাদীদের ‘গড়’ হিসাবে পরিচিত। চলতি বছরে এখানে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪১ জন মাওবাদী নিহত হয়েছে ।এলাকায় চিরুনি তল্লাশি চলছে।

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...