Thursday, June 25, 2026

ভোটের আগে বিধায়ক লাভলির স্বামী DCP সাউথ ওয়েস্টকে সরালো কমিশন

Date:

Share post:

নির্বাচনের আগে রাজ্যের আধিকারিক ও পুলিশকর্তাদের বদলির ধারা অব্যাহত। এবার সরিয়ে দেওয়া হল আরও এক পুলিশ কর্তাকে। কলকাতা পুলিশের ডিসি সাউথ ওয়েস্ট (বেহালা ডিভিশন) সৌম্য রায়কে নির্বাচনের সঙ্গে কোনওভাবেই যুক্ত নয় এমন পদে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কমিশন।

কলকাতা পুলিশের ডিসি সাউথ ওয়েস্ট সৌম্য রায় হলফনামায় প্রকাশ করেছিলেন তাঁর পরিবারের সদস্য সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। সেই সূত্রেই তাঁকে বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। পুলিশ আধিকারিক সৌম্য রায় সম্পর্কে সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলি মিত্রর স্বামী। সেই প্রসঙ্গই তিনি হলফনামায় দাবি করেন। তাঁকে মঙ্গলবার পদ থেকে সরিয়ে দেওয়ার পরে সেই পদে নিযুক্ত করার জন্য পুলিশ আধিকারিকের নাম চেয়ে পাঠানো হয় নির্বাচন কমিশনের তরফে।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগেও তাঁকে পদ থেকে সরানো হয়। লাভলি মৈত্রর রাজনৈতিক যোগের কারণেই সরানো হয় তাঁকে। মঙ্গলবারের নির্দেশিকায় কমিশন নির্দেশ দিয়েছে তাঁকে এমন পদে বসাতে হবে যার সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...