Tuesday, March 17, 2026

দার্জিলিংয়ে কংগ্রেস প্রার্থী অজয় এডওয়ার্ডের বিশেষ বন্ধু মুনীশ তামাং

Date:

Share post:

মঙ্গলবার আরও একদফায় প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। তার মধ্যে রয়েছে বাংলার দার্জিলিং আসনটিও। এই কেন্দ্রে এবার কংগ্রেস প্রার্থী মুনীশ তামাং। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ডের বিশেষ বন্ধু মুনীশ তামাং।

সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছিলেন মুনীশ। তখন থেকে রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল পাহাড়ের নেতা বিনয় তামাং নাকি অজয় এডওয়ার্ডের বন্ধু মুনীশের মধ্যেই কেউ একজন দার্জিলিংয়ে হাত প্রতীকে প্রার্থী হতে চলেছেন। তবে সেই দৌড়ে বাজি অজয় এডওয়ার্ডের বিশেষ বন্ধু।

বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার বিরোধী একাধিক রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে পাহাড়ে এক বার গোর্খাল্যান্ড টাস্ক ফোর্স (জিটিএফ) গড়া হয়েছিল। তার সাধারণ সম্পাদক ছিলেন মুনীশ। গত ২৮ মার্চ দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে বিরোধী জোটে যোগ দেন অজয়। সঙ্গে নিয়ে গিয়েছিলেন পাহাড়ের নেতা মুনীশ তামাংকে।

দার্জিলিঙে ভোটগ্রহণ দ্বিতীয় দফায়, ২৪ এপ্রিল। মনোনয়ের শেষ পর্ব আসন্ন হলেও কংগ্রেসের প্রার্থী ঘোষণা হচ্ছিল না। যা নিয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন ছিলেন সিপিএম নেতৃত্ব। তবে ভোটের ২৪ দিন আগে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এর আগে গত ১০ মার্চ গোপাল লামাকে দার্জিলিঙের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল তৃণমূল। অনেক টানাপড়েনের পর বিজেপি বিদায়ী সাংসদ রাজু বিস্তাকেই প্রার্থী করেছে।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...