Thursday, May 28, 2026

কয়লা বোঝাই ট্রাক উল্টে মৃত ২, পথ অবরোধ স্থানীয়দের

Date:

Share post:

জাতীয় সড়কের উপর কয়লা বোঝাই ট্রাক উল্টে মর্মান্তিক মৃত্যু ২ পথচারীর। ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালের চিকিৎসাধীন আরও দুজন। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা দাবি করে পশ্চিম বর্ধমানের কাঁকসা এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

একটি কয়লার গুঁড়ো বোঝাই বড় ট্রাক বিরুডিহা ওভারব্রিজ থেকে নামার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়দের দাবি ট্রাকটি ওভার লোড ছিল। একটি বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় ট্রাকটি। জাতীয় সড়কের ধার ধরে সাইকেল ও হেঁটে যাওয়া পথচারীরা তার নিচে চাপা পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় উত্তম দাস (৪৮) নামে একজন সাইকেল আরোহীর। তিনজনকে আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এরপরই স্থানীয় বাসিন্দারা বেপরোয়া যান নিরন্ত্রণের দাবিতে এলাকায় অবরোধ শুরু করে। জাতীয় সড়কে ব্যাপক যানজট হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় কাঁকসা ডিভিশনের পুলিশকে।

Related articles

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...