Monday, May 4, 2026

দাড়িভিটকাণ্ডে সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে! NIA-র হাতে নথি জমার নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

দাড়িভিট কাণ্ডে (Dwarivit case) বহাল রইল বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চের (Single Bench) নির্দেশ। বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High court) ডিভিশন বেঞ্চের (Division Bench) নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যকে সাফ জানায়, এনআইএ-কে (NIA) তদন্তের সব নথি তুলে দিতে হবে। একইসঙ্গে বুধবার আহতদের ক্ষতিপূরণের টাকা এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন সিঙ্গল বেঞ্চের রায়ের উপর কোনও হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আগামী শুক্রবার সিঙ্গল বেঞ্চেই এই মামলার শুনানি হবে।

উত্তর দিনাজপুরের দাড়িভিটের ছাত্র মৃত্যুর ঘটনায় এনআইএ-র হাতে তদন্ত সংক্রান্ত নথি দেওয়ার জন্য রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিআইজি সিআইডির বিরুদ্ধে রুল জারি হয়।

গত বছর মে মাসে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। এরপর সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। বুধবার সংশ্লিষ্ট মামলাটিতে ডিভিশন বেঞ্চ জানিয়েছে সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল থাকবে। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনায় প্রথমে সিবিআই তদন্তের দাবি উঠেছিল। তবে হাইকোর্ট শেষমেশ এনআইএ তদন্তের নির্দেশ দেয়।

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে