Saturday, May 30, 2026

ভোটের মুখে উত্তরবঙ্গে তাজা বোমা উদ্ধার, রিপোর্ট তলব কমিশনের

Date:

Share post:

প্রথম দফার লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের সফরের মধ্যেই এবার তিনটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে।জানা গিয়েছে, খোলাচাঁদ ফাপড়ি এলাকায় একটি ব্রিজের নীচে তিনটি বোমা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ভক্তিনগর থানা থেকে পুরো বিষয়টি জানানো হয় দেবগ্রামের দমকল দফতরে ও বোম্ব স্কোয়াডে। এরপরই দ্রুত সেখানে পৌঁছে বোমাগুলিকে উদ্ধার করে ভক্তিনগর থানার পুলিশ ও বোম্ব স্কোয়াড। কোনও অঘটন ঘটেনি। শেষ পর্যন্ত মহানন্দা নদীর পাড়ে বোম্ব স্কোয়াডের সহযোগিতায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়।

তবে, কেন বোমাগুলিকে রাখা হয়েছিল, কে বা কারা এই বোমাগুলি রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এগুলি আসলে সুতো দিয়ে বাঁধা হয়, এগুলিকে বলা হয় পেটো। তবে ভোটের মরশুমে উত্তরবঙ্গ জুড়ে একের পর এক ভিআইপিরা আসছেন, তাঁর মধ্যেই বোমা উদ্ধার হওয়ায় অস্বস্তিতে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই, গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

আরও পড়ুন- নিয়োগ মামলার তদন্তে শান্তিপ্রসাদ সিনহার ইডি হেফাজত

 

Related articles

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...

আরজিকরের ঘটনার জের: চাকরি গেল চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাসের

এবার চাকরি হারালেন আরজিকর কাণ্ডের পরে নানা অভিযোগে অভিযুক্ত সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas)। শুক্রবার রাজ্যের...