Monday, April 27, 2026

ভ্যাপসা গরমের মধ্যেই তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়!

Date:

Share post:

লক্ষ্মীবারের সকাল থেকেই অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ (South Bengal weather)। এপ্রিলের চতুর্থ দিনেই হাঁসফাঁস দশা। হাওয়া অফিস (Weather Department) জানাচ্ছে ঝড়বৃষ্টির এখনই কোনও সম্ভাবনা নেই । বরং রাজ্যের আট জেলায় থাকছে লুং সর্তকতা (Heatwave alert) । বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে আজ তীব্র তাপপ্রবাহের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

জ্বালাপোড়া গরমে অসহনীয় পরিস্থিতি। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। বেশ কয়েকটি জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩০ থেকে ৯১ শতাংশ। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি। আজ ১° বাড়তে পারে তাপমাত্রা। জলীয় বাষ্প বেশি থাকায় গরমের পাশাপাশি থাকবে অস্বস্তি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।আবহাওয়া দফতর বলছে চলতি সপ্তাহের শেষের দিকে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিঙে বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ করায় অস্বস্তি বাড়ছে।

Related articles

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...