Wednesday, May 6, 2026

ফের ভূমিকম্প! সাতসকালে কেঁপে উঠলো লাল ফৌজের দেশ

Date:

Share post:

তাইওয়ানের পর এবার চিন (Earthquake in China)। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো কিংহাই প্রদেশের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকালে আচমকাই তীব্র কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

একদিকে বিশ্ব উষ্ণায়নের জেরে বাড়ছে তাপপ্রবাহের মাত্রা, অন্যদিকে প্রকৃতির স্বাভাবিক ছন্দ নষ্ট করার ফল ভুগতে হচ্ছে বিশ্ববাসীকে। গত কয়েক বছরে ভূমিকম্পের সংখ্যা বেড়েছে। আর এবার ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্বের দুই দেশে জোরালো ভূমিকম্প। জাপানের মাটি কাঁপানোর পর বৃহস্পতিবার চিন জুড়ে অনুভূত হয় কম্পন। চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার (CENC) জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা ৩৯ মিনিটে উত্তর-পশ্চিম চিনের কিংহাই প্রদেশের মাংয়া শহরে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। উপকেন্দ্রটি ৩৮.৩৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৯৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির খোঁজ-খবর নেওয়া চলছে।

Related articles

পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এবার সরকার গঠন করবে বিজেপি (BJP)। এখন প্রশ্ন কবে, কোথায়, কখন শপথগ্রহণ? মুখ্যমন্ত্রীই বা...

ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

পুরনিয়োগ মামলায় ইডি-র (ED) তলবে হাজির হলেন না রাজ্যের দুই হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু (Sujit...

সরকার বদলে সুমনের ডিগবাজি “আমি তৃণমূলপন্থী নই”, ‘এবার উনি বিজেপি হবেন’, তোপ তসলিমার

বাংলার শাসন ক্ষমতার পরিবর্তন হতেই ভোলবদল কবীর সুমনের (Kabir Suman)। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ থাকা...

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...