Saturday, May 2, 2026

‘রাম নামে’ জোর! CBSE-র পাঠ্যবই থেকে ‘হাওয়া’ বাবরি মসজিদ প্রসঙ্গ

Date:

Share post:

মোদির (Narendra Modi) নয়া ‘হিন্দু রাজ্যে’ সংখ্যালঘুদের কোনো স্থান নেই। সে স্টেশনের বা জায়গার নাম পরিবর্তনই হোক বা ইতিহাস ভারতের মানচিত্রের চেহারা বদলাতে উঠেপড়ে লেগেছেন প্রধানমন্ত্রী মোদি। এবার সিবিএসই-র (CBSE) দ্বাদশ (Twelve ) শ্রেণির ইতিহাস বই থেকে অযোধ্যায় (Ayodhya) বাবরি মসজিদ (Babri Masjid) সংক্রান্ত তিনটি অংশ বাদ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সিলেবাস নিয়ামক সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) পাঠসূচিকে সময়োপযোগী করার কথা জানিয়ে ওই তিনটি অংশ বাদ দেওয়ার সুপারিশ করেছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই নয়া সিলেবাস কার্জকর হবে। আর মোদি সরকারের এই গাজোয়ারিকেই আক্রমণ বিরোধীদের। বিরোধীদের অভিযোগ, রাম মন্দিরের ফোকাস পেতে গিয়ে নরেন্দ্র মোদি বাবরি মসজিদের ইতিহাস ধ্বংস করছেন।সিবিএসই-র বারো ক্লাসের ইতিহাস বইয়ের অষ্টম অধ্যায়ে স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ঘটনাবলীর মধ্যে অযোধ্যার মন্দির-মসজিদ প্রসঙ্গ ছিল। অযোধ্যা প্রসঙ্গ আছে চারটি পাতায়। সেই সময়ের অবসান হয় ২০১৯-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের রায়ে। তাতে অযোধ্যার বিতর্কিত জমিকে রামের জন্মস্থান বলে মেনে নিয়ে আদালত সেখানে রাম মন্দির তৈরির নির্দেশ দেয়। গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন রাম মন্দিরের উদ্বোধন করেছেন।

এনসিইআরটি জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায় সব পক্ষ সাদরে গ্রহণ করেছে। বিবাদের নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেই সংঘাতের প্রসঙ্গ সিলেবাস থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এটা নির্দিষ্ট সময় অন্তর সিলেবাস বদলের অংশ। তবে লোকসভা ভোটের আচমকা এমন পদক্ষেপে গেরুয়া রাজনীতি প্রকট হচ্ছে।

&nbsp

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...