Friday, May 15, 2026

চলতি বছরে দ্বিতীয়বার! ফের ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ইয়র্ক-সহ আমেরিকার বিভিন্ন প্রান্ত

Date:

Share post:

ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আমেরিকার নিউ ইয়র্ক (New York)। শুক্রবার আমেরিকার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ আচমকাই তীব্র কম্পনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, এদিনের ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে একের পর এক আবাসন। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা (Magnitude) ছিল ৪.৮। যদিও দূর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এদিন আতঙ্ক ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন সেখানকার বাসিন্দারা। এদিন শুধু নিউ ইয়র্কই নয়, নিউ জার্সি, পেনসিলভেনিয়াতেও কিছুটা কম তীব্রতায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

আমেরিকার ভূতাত্ত্বিক সংস্থা সূত্রে খবর, নিউ জার্সি থেকে প্রায় ৩৮ মাইল দূরে ভূমিকম্পের উৎসস্থল। নিউ ইয়র্কের গভর্নর জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। প্রশাসন ইতিমধ্যে জোরকদমে কাজে নেমে পড়েছেন। তবে চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় বার কেঁপে উঠল নিউ ইয়র্ক। এর আগে গত জানুয়ারিতে ১.৭ মাত্রার ভূমিকম্পন হয় সেখানে।

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...