Saturday, March 7, 2026

আমেরিকায় ফের ভারতীয় ছাত্রের মৃত্যু! নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড়ো প্রশ্ন

Date:

Share post:

চলতি বছরে এই নিয়ে দশ নম্বর ঘটনা। ফের মার্কিন মুলকের ভারতীয় ছাত্রের রহস্য মৃত্যু (Indian student death mystery in America again)। নিউইয়র্কের ভারতীয় দূতাবাস জানিয়েছে উমা সত্য সাই গাড্ডের (Uma Satya Sai Gadda) মৃত্যু হয়েছে ওহাইও প্রদেশের ক্লিভল্যান্ডে। মার্চ মাসেই ওই একই জায়গা থেকে নিখোঁজ হয়ে যান ভারতীয় পড়ুয়া আবদুল মহম্মদ। মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে ফোন এসেছিল বটে কিন্তু এখনও ছাত্রের হদিশ মেলেনি। একমাস যেতে না যেতেই আরেক পড়ুয়ার মৃত্যু। তদন্তে নেমেছে পুলিশ।

আমেরিকার মাটিতে ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা বড় প্রশ্নের মুখে। জানুয়ারি মাসে মৃত্যু হয় চার ছাত্রের। ফেব্রুয়ারিতে আরও দুই ছাত্র মৃত্যুর ঘটনা সামনে আসে। মার্চেও একই ঘটনা এবং এপ্রিলের শুরুতেই ফের রহস্য মৃত্যু। শুরু থেকেই বিষয়টাকে ভালো চোখে দেখেনি নয়া দিল্লি। গত ফ্রেব্রুয়ারি মাসে হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘জাতি বা ধর্মের ভিত্তিতে হিংসার কোনও যুক্তি নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে এসব বরদাস্ত করা হবে না।’ কিন্তু কথাটুকুই সার, কার্যক্ষেত্রে এর কোনও প্রয়োগ নেই। চার মাসে ১০ ছাত্র মৃত্যুর পরিসংখ্যানে এটাই স্পষ্ট হয়ে উঠলো। এদিন এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে দূতাবাসের তরফে জানানো হয়, মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যত দ্রুত সম্ভব উমার দেহ দেশে ফেরানোর ব্যবস্থা চলছে।

spot_img

Related articles

আপনাদের রথের চাকা গুঁড়িয়ে দেবে বাংলার মা-মাটি-মানুষের সরকার: ধর্নামঞ্চ থেকে চ্যালেঞ্জ জুনের

অপরিকল্পিত এসএইআর (SIR) ও গণতন্ত্র রক্ষার দাবিতে শুক্রবার মেট্রো চ্যানেলে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার দ্বিতীয়...

”যব তক টাইগার মরা নেহি…”: মমতাকে বাঘিনী উপমা দিয়ে বিজেপি-কমিশনকে তীব্র আক্রমণ প্রতীক উরের, প্রশংসা দলনেত্রীর

বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ের জন্য ধর্মতলায় ধর্না দিচ্ছেন তৃণমূল (TMC)...

বিচারাধীনদের মীমাংসায় তালিকা প্রকাশ করুন: ধর্না মঞ্চ থেকে জ্ঞানেশ কুমারকে নিশানা কল্যাণের

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এসআইআরের শেষ পর্যায়েও কীভাবে কাজ করছে নির্বাচন কমিশন তা একের পর এক তুলে...

বৃষ্টি হলে কীভাবে হবে খেতাব নির্ণয়? জানুন ফাইনাল ম্যাচে আবহাওয়ার আপডেট

রবিবাসরীয় মহারণে খেতাব জয়ের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচের আগে বড় প্রশ্ন—যদি বৃষ্টি বাধা দেয়?...