Saturday, March 14, 2026

ক্ষমতা থাকলে সেলিম, অধীর, শুভেন্দুরা ডায়মন্ড হারবারে দাঁড়ান! নওশাদ ইস্যুতে চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল

Date:

Share post:

লোকসভা ভোটে বাম-কংগ্রেসের সঙ্গে জোট ভেস্তে গিয়েছে আইএসএফের। যার দায় সিপিএমের উপর চাপিয়েছে ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। অন্যদিকে, আসন সমঝোতা না হওয়ায় জন্য আইএসএফ-কেই দায়ী করেছে বামেরা। সেই জায়গা থেকে আইএসএফ সীমিত ক্ষমতা নিয়ে একলা চলার নীতি নিয়েছে। বামেরাও আইএসএফ-কে ছাড়াই নিজেদের মত প্রার্থী ঘোষণা করছে। বিষয়টি নিয়ে ফের নওশাদ সিদ্দিকি ও আইএসএফের পাশে দাঁড়িয়ে বাম, কংগ্রেস, বিজেপিকে কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

নওশাদের ডায়মন্ড হারবারের না দাঁড়ানোকেও পরোক্ষে সমর্থন করেছেন কুণাল। আসলে বাম, কংগ্রেস, বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করিয়ে নওশাদকে বলির পাঁঠা করতে চেয়েছিল। এদিন কুণাল ঘোষ বলেন, মহম্মদ সেলিম নিজে না দাঁড়িয়ে প্রতিকুরের মতো একটা বাচ্চা ছেলেকে অভিষেকের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন। আসলে উনি জানেন ডায়মন্ড হারবারের অভিষেক ৪-৫ লাখ ভোটে জিতবে। কেন অধীর চৌধুরী বা কংগ্রেসের কোনও বড় নেতাযে দাঁড় করালেন না ডায়মন্ড হারবারে? ২৪ ঘণ্টা, সকাল সন্ধ্যা, যিনি অভিষেকের সমালোচনা করে, সেই শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকলে দাঁড়ান ডায়মন্ড হারবার থেকে।

কুণালের সংযোজন, নওশাদ তৃণমূলের বিরোধী। ও তৃণমূলকে আক্রমন করলে তার সমুচিত ।জবাব দেওয়া হবে। রাজনৈতিক মত পার্থক্য আছে। কিন্তু তরুণ নেতা। একটা নতুন দলকে নেতৃত্ব দিচ্ছে, সে বুঝেছে ডায়মন্ড হারবারের অভিষেক ৪-৫ লক্ষ ভোটে জিতবে। কিন্তু যারা ভোট কাটাকাটির অঙ্ক খেলতে নওশাদকে ঠেলে দিছিলেন, তাঁরা কেন দাঁড়ালেন না?

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...